সোমবার, ২৭ জুলাই ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

চট্টগ্রাম নিউজ ডটকম:

নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী। দিবসটিতে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকে বিভিন্ন জেলা, উপজেলায় শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। এসময় নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। 

উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর;

আনোয়ারা: জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আনোয়ারা উপজেলা প্রশাসন

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেনের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.সমরন্জন বড়ুয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, , ফায়ার স্টেশন অফিসার বেলাল হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল কাদের, আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দীন, পল্লী বিদ্যুৎ আনোয়ারার ডিজিএম মো: জসিম উদ্দিনসহ , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাতকানিয়া উপজেলা প্রশাসন

সাতকানিয়া: সকালে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.কাশেদুল হক এর সঞ্চালনায় সভায়

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, সালাহ উদ্দিন হাসান চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত। এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

কাপ্তাই (রাঙ্গামাটি) : এই উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৫ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও উপজেলা  প্রশাসন সহ সর্বস্থরের লোকজন পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন।

কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর মহিলা  ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা,  উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মারজান হোসেন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ এবং উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল। এদিকে শেখ কামালের জন্মদিন উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

রামগড় উপজেলা প্রশাসন

রামগড় (খাগড়াছড়ি) : উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভাঃ) মানস চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা  রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নুরুল হক,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াস,সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রামেশ্বর চন্দ্র শীল।অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার,কাউন্সিলর কনিকা বড়ুয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...