শনিবার, ২২ আগস্ট ২০২৬

সর্বস্থরের মানুষের ভালোবাসায় বিদায় নিলেন কাপ্তাই ইউএনও রুমন দে 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার সর্বস্থরের মানুষের ভালোবাসায় বিদায় জানালো হলো কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে ‘কে।

বদলিজনিত কারণে বুধবার (২ আগস্ট) বিকেল ৪ টায় হতে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সম্মিলিত বিদায় উদযাপন পরিষদ ইউএনও এর বিদায় সংবর্ধনা আয়োজন করেন।

এসময় বক্তারা বলেন, বিদায়ী ইউএনও রুমন দে সততা ও দক্ষতার সাথে উপজেলা প্রশাসনের কার্যক্রমকে পরিচালনা করে আসছেন। তিনি সকলের সাথে আন্তরিকভাবে মিশেছেন।

বিদায় সংবর্ধনা উদযাপন পরিষদের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মারজান হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ও উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি  ডা: প্রবীর খিয়াং, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক ও উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি খোরশেদুল আলম কাদেরী।

স্বাগত বক্তব্য রাখেন বিদায় সংবর্ধনা উদযাপন পরিষদের সদস্য সচিব ও ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, স্বাধীনতা শিক্ষক পরিষদ রাঙামাটি জেলার আহবায়ক ও বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

আরও পড়ুন

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...