রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই: পরিকল্পনামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা ঝগড়া-বিবাদে নেই। আমরা চাই, সবাই নির্বাচনে আসুক। সুষ্ঠু ও সুন্দরভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক। কাজেই নির্বাচন হবেই, আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই। নির্বাচনকে ঘিরে যারা অশান্তি সৃষ্টি করতে চাইবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু মডেল গ্রামের উপকারভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এম এ মান্নান বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি চায় ঘরে ঘরে দাঙ্গা-হাঙ্গামা লাগাতে। তারা চায় ভোট হবে না, জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা চায় কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দেবে আর তারা দেশকে লুট করবে। এ সুযোগ তারা পাবে না। দাঙ্গা হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না।

পরিকল্পনামন্ত্রী বলেন, হাওরাঞ্চলের মানুষের দিকে প্রধানমন্ত্রীর নজর বেশি। তিনি চান হাওরের মানুষ এগিয়ে যাক। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ এই শীতেই শুরু হবে।

মেডিকেলের কাজও দ্রুত শেষ হচ্ছে। বিটাকের কাজ চলমান, টেক্সটাইল ইনস্টিটিউট হয়েছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কাজেই তাকে মনে রাখতে হবে।

বঙ্গবন্ধু মডেল গ্রাম ডুংরিয়ার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন কর্মকর্তা জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...