চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ এমপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
আজ মঙ্গলবার (১লা আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে সরকারের (টি.আর) কর্মসূচি আওতায় ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে। বিএনপি চায় দেশকে পিছিয়ে দিতে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের ঘরে ঘরে নৌকা প্রতীকে পুনরায় ভোট প্রার্থনার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজি রাশেদ আলী জাহাঙ্গীর কাউন্সিলর মোবারক আলী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহিম, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকু, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খান, বখতেয়ার মিয়া, সৈয়দ শামসুল ইসলাম, মোহাম্মদ আলী লালু, ফজলুল হক, সেলিম উদ্দিন, নুরুল আবছার, আখতার হোসেন স্বপন, মামুন আল রশিদ, টুনু মুন্সি, দিদারুল ইসলাম সৈয়দ ইমতিয়াজ শাহজাহান শাকিল মাহমুদ, মোহাম্মদ ফেরদৌস প্রমুখ।
