সোমবার, ২৭ জুলাই ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে রামগড় ৪৩ বিজিবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত  

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জন্মস্থান খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৪৩ ব্যাটালিয়নের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (৩১ জুলাই) দুপুরে রামগড় পৌরসভার তৈচালাপাড়ায় ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন বিএএমএস, এনডিসি, পিএসসি, জি । সাথে ছিলেন বিজিবির গুইমারার সেক্টর কমান্ডার কর্নেল এস এম মোর্শেদ সরোয়ার, এনডিসি, এএফডব্লিওসি, পিএসসি, ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি, জিসহ অন্যান্য সেনা ও বিজিবির আমন্ত্রিত কর্মকর্তাগণ।

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন বিএএমএস, এনডিসি। ধন্যবাদ বক্তব্য দেন ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি, জি এবং স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত এডজ্যুটেন্ট ক্যাপ্টেন মো: নূর হোসেন। আনুষ্ঠানিক কেক কাটার পর প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লে.কর্নেল এ বি এম জাহিদুল করিম,এসি, অধিনায়ক,যামিনিপাড়া ২৩ বিজিবি, লে.কর্নেল সোহেল আহমদ, পিএসসি, অধিনায়ক,খেদাছড়া ৪০ বিজিবি, লে.কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি, অধিনায়ক,৩ ফিল্ড আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোন ,লে. কর্নেল কামরুল হাসান পিএসসি, অধিনায়ক ১৫ ফিল্ড আর্টিলারি, মাটিরাঙ্গা জোন, লে.কর্নেল মো: এ এইচ এম জুবায়ের, পিএসসি, জি, অধিনায়ক, ৩২ ফিল্ড আর্টিলারি লক্ষিছড়ি জোন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী , রামগড় পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল,বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানিকছড়ি মান রাজ কুমার সুইচিং প্রুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক উপস্থিত ছিলেন।

সোমবার দুপুরে ব্যাটালিয়ন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির সুচনা হয়।

সকাল ৮টায় ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও বিজিবি পতাকা উত্তোলন করা হয়। ৯টায় অনুষ্ঠিত হয় বিশেষ দরবার। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালে নওগা জেলায় প্রতিষ্ঠা হয় বিজিবির ৪৩ ব্যাটালিয়ন। ২০১৬ সালের সেপ্টেম্বরে রামগড়ে বদলী হয়ে আসে ব্যাটালিয়নটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...