সোমবার, ২৭ জুলাই ২০২৬

জামাত-বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ মিছিল 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

দেশব্যাপী আন্দোলনের নামে জামাত বি এন পির হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে রামগড় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ৩০শে জুলাই বিকাল চারটায় রামগড় বাসস্ট্যান্ডের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি রামগড় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের পুলিশ বক্সের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তফা হোসেনের সভাপতিত্বে জামাত-বিএনপির দেশব্যাপী আন্দোলনের নামে হত্যা, অগ্নিসংযোগ,ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রামগড় ১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিনিয়র আওয়ামী লীগ নেতা শাহ আলম মজুমদার, রামগড় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামিলীগের সভাপতি রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ২নং পাতা ছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা স্বাধীনতা বিরোধী জামাত শিবির ও বিএনপি’র আন্দোলনের নামে দেশব্যাপী অগ্নিসংযোগ নৈরাজ্য, হত্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদ করে আগামী দিনে এই অপশক্তিকে রাজপথে মোকাবেলা অঙ্গীকার করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, পৌরআওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনগুলো অংশগ্রহণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...