সোমবার, ২৪ আগস্ট ২০২৬

হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচ পরিবার নিঃস্ব

বাবলু দাশ, হাটহাজারী

চট্টগ্রামের হাটহাজারীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড পাঁচ পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে।

রবিবার সকালে উপজেলার ১২ চিকনদন্ডী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অহনের পাড়ায় সধন সিপাহির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩০ লক্ষাধীক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। বৈদ্যূতিক শর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে জানা গেছে।

স্থানীয়, অগ্নিদূর্গতদের পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার সকালে উক্ত পাড়ায় সধন সিপাহির বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে পাঁচ পরিবারের বসতঘর, ঘরে রক্ষিত যাবতীয় মালামাল, নগদ দুই লাখ টাকা ও ১০ ভরি স্বার্ণালংকার ও পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিদূর্গতরা হলেন, মোঃ ওমর ফারুক, মোহাম্মদ ওসমান, মোঃ মুবিন, নূরুল আবসার ও মোঃ আজম।

চিকনদন্ডী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ সালাউদ্দিন অগ্নিকান্ডের ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেন। অগ্নিকাণ্ডে পাঁচ পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দূর্গতরা একমাত্র পরিধেয় কাপড় ছাড়া আর কিছু বেড় করতে পারেনি বলে তিনি উল্লেখ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...