সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-১০ উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা।

বোরবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪ টা পযর্ন্ত বিরতিহীনভাবে ৩ এলাকা—ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর নিয়ে গঠিত চট্টগ্রাম ১০ আসনের ১৫৬টি কেন্দ্রের ভোট গ্রহন চলেছে।

সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে। ঢাকা থেকে সরাসরি সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যেবক্ষণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সকাল ৮টার পরে নগরীর টাইগারপাসস্থ নিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দীন বাচ্চু। ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দীন বাচ্চু সাংবাদিকদের বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি আছে।

বিগত কয়েকটি নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী আমাদের বিজয় সুনিশ্চিত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়বে। নারী কেন্দ্রের চেয়ে পুরুষ কেন্দ্রে ভোটারের সংখ্যা কম। আমরা আশা করছি, ভোটাররা কেন্দ্রে এসে ভোট দেবেন। তবে, ভোটকেন্দ্রে ইভিএমের ত্রুটির কারণে ভোট দিতে সমস্যা হচ্ছে।’

এদিকে, সকাল ৯টায় শহীদনগর উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়,পাঁচটি কেন্দ্রের একটিতে মাত্র ৫০টি ভোট পড়েছে। আবার পাশে লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ভোটারদের লাইন।

সাংবাদিক চলে যাওয়ার পর নারী ভোটারদের অধিকাংশ চলে যায়। তবে, নির্বাচনি কর্মকর্তারা সে সময় বলেছিলেন, বেলা বাড়লে ভোটারও বাড়েব।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। এ আসনে চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটার। এর মধ্যে দুই লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং দুই লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী।

নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দায়িত্ব পালনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ নির্দেশনা দেয়ার জন্য আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ আসনে গত তিনবারের সংসদ সদস্য ছিলেন ডা. আফছারুল আমীন। গত ২ জুন তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৪ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থীসহ ছয়জন মনোনয়নপত্র জমা দেন। ৬ জুলাই এসব মনোনয়নপত্র বাছাই হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ছাড়াও জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোহাম্মদ আরমান আলী ও মঞ্জুরুল ইসলাম ভুঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...