সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে ইতালিয়ান নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম নিউজ ডটকম

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে ইতালিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইটিএস মরোসিনি।

আজ রোববার সকাল ৯টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজটিকে স্বাগত জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালিয়ান হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে, সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ অভ্যর্থনা জানায়।

সফররত ১৪৩ মিটার দৈর্ঘ্যের ইটালিয়ান জাহাজটিতে ১৩০ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন। জাহাজটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন কমান্ডার জিওভান্নি মন্নো।

বাংলাদেশে অবস্থানকালীন সময়ে জাহাজটির প্রতিনিধিরা অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়া বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনীর সমর কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ মিলিটারি একাডেমীসহ চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন।

সংশ্লিষ্টদের আশা, ইতালিয়ান নৌবাহিনীর এ জাহাজের সফরের ফলে বাংলাদেশের সাথে ইতালির বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার ও উন্নত হবে। জাহাজটি আগামী ২ আগস্ট বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...