শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি ফলাফল: কর্ণফুলীতে এগিয়ে আজিম হাকিম, পিছিয়ে কালারপোল

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাশের হার ৭০.৬০ শতাংশ। উপজেলার মধ্যে সবচেয়ে সেরা সাফল্য দেখিয়েছে আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ। এ বিদ্যালয় থেকে এ বছর ২৩০ জন মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ।

উপজেলার আছিয়া মোতালেব উচ্চ বিদ্যালয় থেকে ৬২২ জন পরীক্ষা দিয়ে ৪৭৫ জন পাস করে ২য় স্থানে থাকলেও জিপিএ-৫ পেয়েছে ১জন। ৩য় স্থানে থাকা উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ২৮৬ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২১৯ জন শিক্ষার্থী তার মধ্যে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

চতুর্থ স্থান অধিকার করেছে উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। ওই প্রতিষ্ঠানে ৪২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩১১ জন পাস করে ও ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

উপজেলার মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয় থেকে ২১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৩৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২৬৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৬৪ করলেও জিপিএ-৫ পেয়েছে ৬জন শিক্ষার্থী।

উপজেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা কালারপোল উচ্চ বিদ্যালয় থেকে ২৩৬ জন পরীক্ষা দিয়ে ১১১ জন পাস করেছে। তার মধ্যে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

কর্ণফুলীতে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত আয়ুব বিবি স্কুল এন্ড কলেজে পাশের হার ৯৫.৯৫%। জিপিএ ৫ পেয়েছেন ১৪ জন। মোট পরীক্ষার্থী ছিল ১৪৮ জন। পাস করেছেন ১৪২ জন।

ওদিকে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৮.২৯ শতাংশ। যা গত বছর ছিল ৮৭.৫৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন, গতবছর ছিল ১৮ হাজার ৬৬৪ জন। এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরী তাইমুরের প্রথম মৃত্যুবার্ষিকী।২০২৫ সালের এই দিনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় একটি...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...