বুধবার, ১৭ জুন ২০২৬

কর্ণফুলীতে ৩ কোটি টাকা ব্যয়ে সড়ক উদ্বোধন

আগামীতেও কর্ণফুলীর উন্নয়ন করে যেতে চাই : ভূমিমন্ত্রী জাবেদ

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরআইডিপি-৩) অধীনে ৩ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৭৬৮ টাকা ব্যয়ে নির্মিত ‘এস আলম সুগার মিল থেকে খোয়াজনগর হাফেজ মনির উদ্দিন সড়কটি উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের এস আলম সুগার মিল-ইউএনআর খোয়াজনগর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। এসময় ভূমিমন্ত্রী সড়কটিকে ঘুরে দেখেন। পরে স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এসময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে কর্ণফুলীতে ব্যাপক উন্নয়ন শুরু হয়েছে। এখনো উন্নয়ন চলমান রয়েছে। আগামীতেও আমি কর্ণফুলীর উন্নয়ন করে যেতে চাই। যে সড়কটি আজ উদ্বোধন করলাম, সে সড়ক দিয়ে আপনারাই চলাচল করবেন। এসব বিষয় খেয়াল রেখে ভবিষ্যতে ভালো মানুষকে আপনারা ভোট দেবেন। আগামী ৫ বছরে কর্ণফুলী উপজেলার চিত্র আরো সুন্দর ও উন্নয়নে পাল্টে যাবে। ধীরে ধীরে গ্রামগুলো উপ-শহরে পরিণত হবে (ইনশাল্লাহ)।’

এসময় কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মন্নান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব নাজিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, মন্

ত্রীর প্রটোকলে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী ও কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার সাদত মোবারক, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমরান পাটোয়ারি, যুবলীগ নেতা শাহারিয়ার মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আজগর পাপনসহ অনেকে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, এ সড়কটি সংস্কার হওয়ায় ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ উপকার ভোগ করবেন। এ সড়ক দিয়ে খোয়াজনগর ও ইছানগর এলাকাকে সংযুক্ত হয়েছে। যাতায়াতের জন্য এটি জনগুরুত্বপূর্ণ সড়ক। ভূমিমন্ত্রীর প্রচেষ্টায় সড়কটি আরসিসি দ্বারা ঢালাই হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে আসে। কেননা, শুরুতেই সড়কটির সংস্কার কাজ শেষ না করেই ঠিকাদারের লোকজন উধাও হয়ে গিয়েছিলেন। পরে কাজ করতে বাধ্য হন।

স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের আইআরআইডিপি-৩ প্রকল্পের অধীনে এস আলম সুগার মিল থেকে খোয়াজনগর হাফেজ মনির উদ্দিন পর্যন্ত ১০০৮ মিটার সড়কে কালভার্টসহ পাকাকরণের জন্য দরপত্রে সর্বনিম্ন দরপত্রদাতা হিসেবে ৩ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৭৬৮ টাকায় কাজ পায় চট্টগ্রাম নগরীর মেসার্স নিপা এন্টারপ্রাইজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...