সোমবার, ২৪ আগস্ট ২০২৬

অবৈধভাবে ক্ষমতা দখলের অপসংস্কৃতি বন্ধ করায় বিচার বিভাগের প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

চট্টগ্রাম নিউজ ডটকম

সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের অপসংস্কৃতি বন্ধ করায় বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সুপ্রিম কোর্টে স্মৃতি চিরঞ্জীব স্মারকসৌধ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কৃতজ্ঞতা জানান।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে স্মার্ট জুডিশিয়ারির কাজ এগিয়ে চলছে। এর বাস্তবায়নে মানুষের ন্যায় বিচারপ্রাপ্তি সহজতর হবে।

অনুষ্ঠানে আগামী দিনে দেশের অর্থনীতির চাকা যেন থেমে না যায়, ন্যায় বিচার, গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার যেন বজায় থাকে সেজন্য বিচার বিভাগের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করে সুপ্রিমকোর্ট অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করেছে। আর কেউ বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারবে না।

ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে ৩৫ বছর পর জাতির পিতার হত্যাকাণ্ডের বিচারে সহায়তার জন্য বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সরকারপ্রধান বলেন, আমি বাবা-মাসহ পরিবারের সবাইকে হত্যার বিচার পাইনি। ৩৫ বছর পর নিজে যখন ক্ষমতায় আসলাম, তারপর বিচারকাজ শুরু করতে পেরেছি। তবে জনগণ যাতে ঠিক সময়ে বিচার পায় সেজন্য কাজ করে যাচ্ছি।

ভার্চুয়ালের কোর্টের ফলে মানুষ দ্রুত এর সুফল পাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ যাতে সঠিক বিচার পায় তা নিশ্চিত করতে হবে।

এসময় সুপ্রিম কোর্টের জন্য নতুন বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের দাবি পূরণে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

বৈশ্বিক সংকটের কারণে বর্তমানে রিজার্ভ ও অর্থনীতিতে চাপ থাকলেও আমরা এই সংকট কাটিয়ে উঠবো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাবে। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। উন্নয়নের এ অগ্রযাত্রা কেউ বন্ধ করতে পারবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...