সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মিছিল-স্লোগানে মুখর আ.লীগের সমাবেশস্থল

চট্টগ্রাম নিউজ ডটকম

শ্রাবণের আকাশের হঠাৎ বৃষ্টিতেও থেমে নেই আওয়ামী লীগের তিন সংগঠনের ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ।

শুক্রবার (২৮ জুলাই) সকাল থেকে রোদের তীব্রতা থাকলেও দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ বৃষ্টিতে কিছুটা ছন্দপতন ঘটে। পরক্ষণেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আবারও নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন সমাবেশস্থলে।

বৃষ্টিতে ভিজেই স্লোগান দিতে শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একাংশের নেতাকর্মীরা।

বৃষ্টি যেন তাদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছে। বৃষ্টিতে ভিজে সমাবেশে যোগ দিতে দেখা গেছে নারী নেতাদেরও। যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের নেতৃত্বে আরও একটি বড় মিছিল বৃষ্টিতে ভিজেই সমাবেশস্থলে সমবেত হন।

সাভার, আশুলিয়া, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

তবে নেতাকর্মীদের একাংশকে যেমন বৃষ্টিতে ভিজতে দেখা গেছে, অপর দিকে আরেক অংশ বৃষ্টি থেকে রক্ষা পেতে ছত্রভঙ্গ হয়েছেন।

দুপুর ২টায় অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের দুই অঙ্গ সংগঠন- যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের যৌথ ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ শুরু হবে।

‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক; যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...