সোমবার, ২৭ জুলাই ২০২৬

কৃতি শিক্ষার্থী ও দুস্থদের সহায়তায় এগিয়ে এলো বিজিবি

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও জোন এলাকার দরিদ্র পরিবার গুলোর মাঝে সেলাই মেশিন, ঢেউটিন,ছাগল,চিকিৎসা ও মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে রামগড় ৪৩ বিজিবি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল নয়টায় উন্নয়ন ও সম্প্রীতি কর্মসূচি র আওতায় রামগড় জোন সদরের ভলিবল খেলার মাঠে জোন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি ও জোন এলাকার অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন,ঢেউটিন, ছাগল,চিকিৎসা ও বিয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

রামগড় উপজেলার যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থী এই শিক্ষাবৃত্তি গ্রহণ করেন ।

এসময় উপকারভোগী প্রত্যন্ত অঞ্চলের গরীব,অসহায়, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পাওয়ায় শিক্ষক ও অভিভাবকেরা এ উদ্যোগের প্রশংসা করেন।

শিক্ষাবৃত্তি ও দরিদ্রদের সহায়তা প্রদান শেষে বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নে চিকিৎসা, শিক্ষা,ও ত্রাণ বিতরণের মত কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষাবৃত্তি প্রদান ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে। তিনি বলেন ভবিষ্যতে মেধাবী ছাত্রছাত্রীদের পাশাপাশি দরিদ্র ছাত্র ছাত্রীদের আর্থিক সংকটের কারণে লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সেজন্য তিনি শিক্ষাবৃত্তির পরিধি আরো বাড়াবেন বলে সাংবাদিকদের জানান।

এসময় ৪৩বিজিবির বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...