শনিবার, ২২ আগস্ট ২০২৬

স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে চট্টগ্রাম পাঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ শরিফুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত প্রিয় লাল দাস (৪১) মিরসরাই থানাধীন মঘাদিয়া দাসপাড়া গ্রামের প্রয়াত মনোরঞ্জন দাসের ছেলে।

চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নিহত ভিকটিম সুজাতাবালা দাসের স্বামী প্রিয় লাল দাসকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। আদালত রায় ঘোষণার পর আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১০ সালে ভিকটিমের সঙ্গে প্রিয় লাল দাসের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক অভাব অনটন নিয়ে ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। ওই বছরের ৮ ডিসেম্বর সুজাতাবালাতে শ্বাসরোধ করে হত্যা করে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন মিরসরাই থানায় একটি অপমৃত্যু মামলা হয়। কিন্তু পরে ময়নাতদন্তে প্রতিবেদনে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করার বিষয়টি উঠে এলে ঘটনার চার মাস পর ২০১১ সালের ১১ এপ্রিল ভিকটিমের বাবা নিতাই চন্দ্র দাস বাদী হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ১৭ জুন প্রিয় লাল দাসকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচারে অভিযোগপত্রের ১৪ জন সাক্ষীর মধ্যে আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে রায় ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...