রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

এক বছরেও ‘পূর্ণাঙ্গ ডানা মেলেনি’ আইকনিক রেল স্টেশন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধন হয় ২০২৩ সালের ১১ নভেম্বর। একই সাথে সেদিন ২১৫ কোটি টাকা ব্যয় নির্মিত দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনেরও উদ্বোধন করা হয়। এরমধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয় কক্সবাজার। এক বছর পূর্ণ হয়েছে ১১ নভেম্বর। ৩৬৫ দিন আগে আইকনিক স্টেশনটি চালু হলেও এটির কার্যক্রম পুরোপুরি চালু হয়নি। এতেই নিজেদের সেবা বঞ্চিত হবার কথা জানিয়েছে কক্সবাজারবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, ‘কক্সবাজারে নির্মিত চোখ জুড়ানো অসাধারণ নির্মাণশৈলী আর কারুকাজের এই আইকনিক রেলস্টেশন। যা নির্মিত হয় ২৯ একর জমির ওপর। আইকনিক স্টেশন নিয়ে আক্ষেপ থাকলেও প্রথম বছরেই চমক দেখিয়েছে।

এ রুটে চলাচল করা প্রথম ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’। এ বছরে কোচটির আয় হয়েছে ৩৭ কোটি টাকা। যাত্রী চাহিদার তুঙ্গে থাকায় আয়ের শীর্ষে থাকার সফলতা বাড়ছে।

যাত্রীরা বলছেন, ‘ট্রেন যোগাযোগ ব্যবস্থা ঝামেলামুক্ত ও আরামদায়ক হওয়ায় ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় অন্যতম একটি বাহন হচ্ছে ট্রেন ভ্রমণ। ট্রেনে কক্সবাজার যাত্রা স্বস্তিদায়ক বলছেন পর্যটকরা।

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ৩ কিলোমিটার দূরে ২১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আইকনিক রেল স্টেশনে ধরা পড়ছে নানা ত্রুটি। বৃষ্টি পড়লেই স্টেশনের ভেতরে বেশ কয়েকটি অংশে পড়ছে বৃষ্টির পানি। আর আইকনিক স্টেশনের ছাদের পানিতে সয়লাব হচ্ছে প্লাটফর্ম। যার কারণে দূর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। এছাড়াও নেই পরিস্কার পরিচ্ছন্নতা। এ বিষয়ে সহকারী স্টেশন মাস্টার মেহেদী হাসান জনবল সংকটের কথা বলেন।

রেলওয়ের বাণিজ্যিক ও মার্কেটিং বিভাগে হিসাব অনুযায়ী, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত একটি ট্রেন পরিচালনা করতে রেলের পরিচালন ব্যয় প্রায় ৫ লাখ টাকা। আর ঢাকা-কক্সবাজার রুটে প্রতিটি ট্রিপে আয় হয় গড়ে ৭-৮ লাখ টাকা। সে হিসাবে প্রতি ট্রিপে ২-৩ লাখ টাকা মুনাফা হয়।

বর্তমানে এ রেলপথে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামের দুটি ও চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ঈদ স্পেশাল নামের আরেকটি ট্রেন চলছে। এর বাইরে ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসবে বিশেষ ট্রেন পরিচালনা করছে রেলওয়ে। স্থানীয় বাসিন্দা সরওয়ার বলেন, ‘রেল প্রকল্পের মাধ্যমে কক্সবাজারের

অর্থনীতির আমূল পরিবর্তন আসবে। যদি আইকনিক স্টেশন পূর্ণাঙ্গ রূপ পায় তাহলে পর্যটকরা আরও বেশি ভ্রমণ করবেন। পর্যটন ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, ‘কক্সবাজার আসার পর্যটকদের প্রধান ভরসা ছিলো সড়কপথ। আকাশপথে আসা পর্যটকের সংখ্যা সীমিত। রেল চালু হওয়ায় পর্যটনে অপার সম্ভাবনার দুয়ার খুলেছে মনে করছেন তিনি। কক্সবাজার আইকনিক রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, ‘ঢাকা কক্সবাজার রোডে যাত্রী চাহিদা অনেক বেশি। অতিদ্রুত পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন করবার চেষ্টা চলছে। ১০০ কিলোমিটার রেলপথ নির্মাণে কাটা হয়েছে পাঁচ লাখের বেশি গাছ। পুরো রেলপথটি নির্মাণে ৬৭ কিলোমিটার বনভূমি ধ্বংস করা হয়েছে। পাহাড় কাটা হয়েছে প্রায় ১৩ কিলোমিটার। রেলপথটি নির্মাণ করতে গিয়ে পরিবেশের বড় ধরনের ক্ষতি করা হয়েছে উল্লেখ করে পরিবেশ কর্মী ইরফানুল হাসান বলছেন হাতি পারাপারে জন্য যে ওভার পাস করা হয়েছে, তা তো হাতি চিনেনা, হাতি চলাচলের রাস্তা খুবই কম হয়েছে। তথ্যমতে, ‘প্রথম বছরেরই রেল লাইনে কাটা পড়ে মারা গেছেন ১৫ জনের অধিক। জনবল বাড়ানো হোক পাশাপাশি অপূর্ণাঙ্গ কাজ সম্পন্ন হোক সেই প্রত্যাশা সকলের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সন্ধ্যা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...