শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চবি উত্তরণের সহায়তা পেলো হাজার শিক্ষার্থী 

গিয়াস উদ্দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন উত্তরণের বিভিন্ন প্রকল্প থেকে গত এক বছরে এক হাজার শিক্ষার্থী সহায়তা পেয়েছে। এই সময়ে সংগঠনটি অনুদান পেয়েছে ২ লাখ ৭৭ হাজার ১৬৭ টাকা। বর্তমানে সংগঠনটির ফান্ডে ৯১ হাজার ৯৫২ টাকা জমা আছে৷

বুধবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান ও বার্ষিক হিসাব উপস্থাপন অনুষ্ঠানে তুলে ধরেন উত্তরণের প্রধান নির্বাহী নুর নবী রবিন। এসময় চবির বিভিন্ন বিভাগের ৬ জন শিক্ষার্থীর হাতে আয়েশা ছিদ্দিকা মেধা বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।

উত্তরণের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েশা ছিদ্দিকা মেধাবৃত্তি প্রোগ্রামের পৃষ্ঠপোষক প্রফেসর শহীদ উদ্দিন মাহমুদ, আয়েশা ছিদ্দিকা, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহকারী অধ্যাপক খন্দকার আলী আর রাজী, ইন্টারন্যাশনাল অর্গনাইজেশন ফর মাইগ্রেশান (আইওএম) কর্মকর্তা তারেক মাহমুদ।

উত্তরণের প্রধান উপদেষ্টা রেজাউল করিম বলেন, একদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার শিক্ষার্থী নুর নবী রবিন চবির শিক্ষার্থীরা টাকা অভাবে খাবার খেতে পারছে না এই মর্মে একটা পোস্ট করে। সাথে সাথে রবিনকে ফোন করি এবং এ রকম শিক্ষার্থীদের খোঁজ নাও। তোমাদের কাজে আমি সব ধরনের সহায়তা করবো। সেই থেকে এই সংগঠনের যাত্রা শুরু। বর্তমানে উত্তরণ বেশ কয়েকটি প্রকল্প বিস্তৃতি লাভ করেছে৷

উত্তরণের প্রধান নির্বাহী নুর নবী রবিন বলেন, উত্তরণে ২০২২-২৩ অর্থ বছরে (ফেব্রুয়ারী ২২ — জুন ২৩) মোট সংগ্রহ করা হয়ছে ২ লক্ষ ৭৭ হাজার ১৬৭ টাকা। মোট ব্যয় হয়েছে ১ লক্ষ ৮৫ হাজার ২১৫ টাকা। ফান্ডে অবশিষ্ট আছে ৯১ হাজার ৯৫২ টাকা। এখন পর্যন্ত খাবার ও শিক্ষাবৃত্তিসহ ১ হাজারেরও বেশি সংখ্যক শিক্ষার্থী উত্তরণের সেবা পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০ হাজারেও বেশি শিক্ষার্থী উত্তরণের কার্যক্রম সম্পর্কে অবগত।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে প্রফেসর শহীদ উদ্দিন মাহমুদ বলেন, উত্তরণের স্লোগানে লিখা আছে ‘সংকটে সহযোগিতা’। মাত্র দুটি শব্দ হলেও এর ওজন অনেক বেশি৷ অনেকের অর্থ থাকলেও মানুষকে সহযোগিতা করতে পারে না, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। এক্ষেত্রে উত্তরণের সদস্যরা ব্যতিক্রম। তারা ছাত্র জীবনেই রিস্ক নিয়েছে৷ নিজের পকেটে কত টাকা আছে সেটা বিবেচনা না করে ক্ষুধার্ত শিক্ষার্থীদের মুখে খাবার তুলে দিয়েছে৷ এটা অনেক বড় কাজ। উত্তরণে সহায়তা করার কথা আমার ছেলে আমাকে বলেছে। সাথে সাথে আমি বলছি, এটা অনেক বড় কাজ। তাদের কাজে সহায়তা করো। আমি এই সংগঠনের সমৃদ্ধি কামনা করছি।

ড. মো. শহীদুল হক বলেন, আমি খুবই আনন্দিত এখানে আসতে পেরে। আমার শিক্ষার্থী ও সহকর্মীদের একান্ত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে উত্তরণ। মহান আল্লাহ কুরআানে অনেকবার অসহায় মানুষের বিপদে সহায়তা করার কথা বলেছেন। মানুষের প্রতি এহসান করার কথা বলেছেন৷ আল্লাহ আরও বলেন, যে মানুষকে সহায়তা করবে আমি তাকে সহায়তা করবো। পাশাপাশি হাদীসে বলা হয়েছে, মসজিদে নববীতে এক মাস ইতিকাফ থাকার চেয়ে একজন দুস্থ মানুষকে সহায়তা করা অনেক উত্তম। উত্তরণ সেই কাজটিই করছে, অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। আমি এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী পল্লী মজুমদারের সাঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী খ. আলী আর রাজী, উত্তরণের সমন্বয়ক মাহমুদুল ইসলাম মারুফ, জাহিদ হাসান প্রমুখ। স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণ প্রতিষ্ঠা হয় ২০২২ সালে। প্রথমদিকে সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী অর্থের অভাবে খাবার কিনতে পারে না তাদেরকে খাবার সহায়তা করেছে৷ বর্তমানে বিস্তৃতি বেড়েছে৷ খাবারের পাশাপাশি টিউশন প্রদান, আইটি প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্যসেবা, এককালীন শিক্ষাবৃত্তিসহ বেশ কয়েকটি প্রকল্প পরিচালনা করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...