চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আতাউল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার।
আতাউল হক স্মৃতি ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে বিভিন্ন সংগঠনের পুষ্পাস্তবক অর্পণ করবেন।
বিষয়টি চট্টগ্রাম নিউজকে নিশ্চিত করেছেন মরহুম আতাউল হকের জৈষ্ট সন্তান বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ নেতা ও আলহাজ্ব আতাউল হক স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মহিউদ্দিন জাহিদ।
এতে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ, জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ সকল ইউনিয়ন এর চেয়ারম্যান ও বিভিন্ন সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
