সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আ’লীগ বিএনপির আন্দোলনে ভয় পায় না: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশের ৭০ ভাগ মানুষ নৌকায় ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে বলেও মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপির আন্দোলনে ভয় পায় না।

সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সংঘাতের কোন উষ্কানি নেই। দেশের মানুষই আওয়ামী লীগের শক্তি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সংঘাত চায় না। আওয়ামী লীগের পক্ষ থেকে সংঘাতের সম্ভাবনাও নেই। তবে জনগণের জানমাল রক্ষায় নিরাপত্তা দেবে সরকার। আওয়ামী লীগের শক্তিই হলো জনগণ।

আরও পড়ুন: বাংলাদেশে কারও ফরমায়েশে নির্বাচন হবে না: কাদের

কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন হলো লাঠিসোটা আর পিকনিক পার্টি। আন্দোলনের নামে এ ধরনের লাঠিসোটা কিংবা পিকনিক পার্টি আগেও করেছে তারা। বিএনপির আন্দোলনের স্বপ্ন আবারও গােলাপবাগের মাঠে মারা যাবে।’

দেশের সত্তর ভাগ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কিছু ব্যাক্তি বা গোষ্ঠী ক্ষমতায় বসেছে নানা কৌশলে। কিন্তু বঙ্গবন্ধু বা শেখ হাসিনা ছাড়া আর কে দেশকে নিয়ে ভেবেছেন? বঙ্গবন্ধু দিয়েছেন রাজনৈতিক মুক্তি আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত ৪৮ বছরে একটি সাফল্যের নাম শেখ হাসিনা। যার প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের পরিমাণ ছিলো সর্বোচ্চ। দেশের জন্য সঠিক কাজ গুলো করেছেন শেখ হাসিনা যার লিগেসির মৃত্যু নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সবচেয়ে বেশি অবদান যার সে সজিব ওয়াজেদ জয়। তিনি নিরবে নিভৃতে বিপ্লব করেছেন। তিনি আসেন নীরবে, চলে যান নিঃশব্দে। আত্মপ্রচারে তিনি নিমগ্ন নন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিক্ষা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে পরিচিতি সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...