আনোয়ারায় সবজি ক্ষেত থেকে শরীফ (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এক সবজি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শরীফ একই এলাকার ফজুবলীর বাড়ির মৃত দুদু মিয়ার পুত্র। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও ৬ মেয়ে রয়েছে।
নিহতের স্ত্রী খোরশিদা বেগম জানান, দুপুরে প্রতিবেশি হারুনের বাড়িতে সবজি বাগানে সবজি উঠানোর কাজে যায়। কিন্তু রাত সাড়ে ১০টায় পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করতে থাকে রাত ১১ টার দিকে হারুনের সবজি বাগানে মৃত অবস্থায় তার স্বামীর লাশ পাওয়া যায়।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি )সোহেল আহমেদ জানান, সবজি বাগানে লাশ খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়। মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। ময়না তদন্তের জন্য লাশ মরগে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
