চট্টগ্রাম ১০ আসনে উপ-নিবাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চুর নৌকার প্রতিকে ভোট কামনা করে নগরীর শুলকবহর ও বাদুরতলায় গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক।
শনিবার বিকালে শুলকবহর ও বাদুরতলা জঙ্গিশাহ মাজার এলাকা, হযরত হারেছ শাহ লেইন, বড় গ্যারেজ, দেরাজ মিয়া লেইন, পাঠান বাড়ী, শুলকবহর, জহির ব্রাদ্রাস বাড়ী, চৌধুরী বাড়ি, আরকান হাউজিং সোসাইটি, লালা পুকুর মাঠ, আলমাদানি রোড় জান মোহাম্মদ চাকলাদার বাড়ী এলাকার প্রতিটি ঘরে ঘরে গণসংযোগ করেন, প্রচারপত্র বিলি এবং আগামী ৩০ জুলাই ভোট কেন্দ্র গিয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন।
এতে রাঙামাটি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু মুসা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক হাসান আলী, ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন অপু, শাহাদাত হোসেন হিরা, নুরউদ্দীন তুফান, মহিউদ্দিন চৌধুরী মাহিন, রাইসুল ইসলাম আকাশ, দিদার আলম, নুরুল আবছার রাফি, কাজী মোঃ আলভী, সাগর দাশ, প্রবর্তক কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ধ্রুব ভট্টাচার্য, এনায়েত উল্লাহ নিশাদ, শাহাদাত হোসেন আবিদ, রায়হান এরশাদ, সাজিদুল ইসলাম নয়ন, মোহাম্মদ তাছভীর, মোহাম্মদ মুবাশ্বির, মোহাম্মদ রাহাত, মোহাম্মদ অপি, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ সাজেদুল, মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ সাব্বির মোহাম্মদ, বাবুল, মোহাম্মদ নকিব, মোহাম্মদ রিদুয়ান, মোঃ নিজামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
