সোমবার, ২৪ আগস্ট ২০২৬

পরাশক্তির প্রেসক্রিপশনে নির্বাচন হবে না: নানক

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, কোনো আন্তর্জাতিক পরাশক্তির প্রেসক্রিপশনে বাংলাদেশে নির্বাচন হবে না।

শনিবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আজকের বাংলাদেশকে কোনো মোড়ল দেশ চোখ রাঙানোর সাহস করে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। শেখ হাসিনার সরকার তার রুটিন দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। আমাদেরকে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

আমাদের স্বপ্ন যারা ধ্বংস করতে চায় ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ অংশ নেবেন এবং তাদের রায় দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

নানক আরও বলেন, বিএনপি যে এত পদযাত্রা করে, এত সমাবেশ করে, বিভাগীয় মিটিং করে সে সবের পেছনে যে টাকা খরচ হয় সেই টাকা কোথা থেকে আসে? দেশের মানুষ জানতে চায়। লন্ডনে তারেক রহমান কি কাজ করে? কোথা থেকে এত টাকার বিলাসী জীবন যাপন করে? এটা দেশের মানুষের জানার অধিকার আছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শেখ মোহাম্মদ খোকন, সলিমুল্লা সলু, আসিফ আহমেদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...