সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাস বিক্রি ও মূল্য তালিকা সঠিক ভাবে না করার দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানাসহ মোট ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ জুলাই) বিকেলে বোয়ালখালী পৌরসদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

এ সময় তিনি বোয়ালখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের মুজাহিদ চৌধুরী পাড়া এলাকার মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে মোহাম্মদ আজিমকে ৩০ হাজার টাকা, মুন্সির হাট এলাকার আবছার উদ্দিনকে ২৫ হাজার টাকা, বোয়ালখালী উপজেলা সদরের তুলাতল এলাকার মেয়াদ উত্তীর্ণ পণ্য ও নোংরা পরিবেশে ব্যবসা করায় খোরশেদ আলমকে ৮ হাজার টাকা, নজরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মোহাম্মদ ইকবালকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করার পাশাপাশি সংশ্লিষ্ট দোকানদারদের মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার এবং মালামাল আগামী ৭দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করা হয়।

তাছাড়া জনসাধারণকে গ্যাস সিলিন্ডার ক্রয়ের ক্ষেত্রে মেয়াদ দেখে ক্রয় করার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...