আনোয়ারায় শঙ্খ নদীতে নৌকা ডুবির ১২ ঘণ্টা পর নিখোঁজ সবুজ (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিহত সবুজের বাড়ী নোয়াখালী জেলায় বলে জানা যায় ।
শুক্রবার (২১ জুলাই) রাতে ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে তৈলারদ্বীপ সেতু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আনোয়ারায় নৌকা ডুবিতে একজন নিখোঁজ
এর আগে শুক্রবার দুপুর দেড়টার সময় উপজেলার জুঁইদণ্ডী গ্রামের শঙ্খ নদীতে এই নৌকা ডুবির ঘটনাটি ঘটে। ঘটনার পর পর নিখোঁজ যুবকের খোঁজ পেতে তল্লাশি অভিযান পরিচালনা করে আনোয়ারা ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানায়, চট্টগ্রাম শহর থেকে তারা বন্ধুর শ্বশুর বাড়ীতে বেড়াতে আসে। দুপুরের পর পাশের শঙ্খ নদীতে ছোট ডিঙি নৌকা নিয়ে নদীতে গেলে নৌকা উল্টে যায়। পরে নৌকায় থাকা বাকী ৪ জন উঠতে পারলেও সবুজ উঠতে পারেনি। এরপর বন্ধুরা আর সবুজের খোঁজ পায়নি। রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন জানান, শঙ্খ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এসময় ৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও সবুজ নামের একজন নিখোঁজ হয় । ১২ঘণ্টা পর ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে তৈলারদ্বীপ সেতু এলাকায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
