প্রকৃতির সবুজ আর পাহাড়ের বুকে মেঘের আড়ালে সুর্যের লুকোচুরি আর ভোরের সকালে সবুজ পাহাড়ে কুয়াশার চাদর আচ্ছাদিত মনোরম প্রকৃতির সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে!এই সৌন্দর্যের মোহে দেশের লাখো ভ্রমণ পিপাসু পর্যটকরা মুখিয়ে থাকে নিজের চোখে সৃষ্টির অপরূপ সৌন্দর্য্যের মূহুর্ত গুলো অবলোকন করে স্মৃতিতে ধরে রাখতে।
এই সৌন্দর্যের সবগুলোই আছে পাহাড় কণ্যা খ্যাত বান্দরবানে।
বাংলাদেশের পর্যটন শীল্পের অপার সম্ভাবনা ময় একটি জেলা,বছরের প্রায় সবসময়ি জেলার বিভিন্ন উপজেলার স্থানীয় পর্যটন কেন্দ্র গুলোগে প্রচুর পর্যটকের পদচারণায় মূখরীত থাকে উপজেলার পর্যটন কেন্দ্র গুলো।
দীর্ঘ ৮ মাসেরো বেশি সময় ধরে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ সহ জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানের কারনে,পর্যটকদের নিরাপত্তাহীনতায় বন্ধ ছিলো জেলার উল্লেখযোগ্য পর্যটন সমৃদ্ধ উপজেলা থানচির বেশ কয়েকটি পর্যটন স্পট।
আরো পড়ুন: বান্দরবানের রোয়াংছড়ি ছাড়া পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো ৬ উপজেলায়
তার মধ্যে তাজিং ডং,জৌত্নাং পাহাড়, রাজা পাথর,তিন্দু,রেমাক্রি,নাফাকুম,আমিয়া কুম,সাতভাই কুম,মদক ঝর্ণা,আন্ধার মানিক,নারিস্যা ঝিরি,তমাতুঙ্গি,বাকলাই ঝর্ণা,লিক্ষ্যং ঝর্না, অন্যতম।এছাড়াও আছে সুউচ্চ সৌন্দর্য মন্ডিত ডিম পাহাড়।
গত ১২ই জুলাই জেলা প্রশাসনের গনবিজ্ঞপ্তির মাধ্যমে পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আবারো প্রাণের সঞ্চার হয়েছে থানচি উপজেলার পর্যটন শীল্পে।
থানচি বাজার বোটঘাটে ব্যাস্ত বোট কারিগররা,আবারো নব উদ্যমে দীর্ঘদিন বসিয়ে রাখা বোট গুলো মেরামতে ব্যস্ত সময় পার করছে।বোট কারিগর মোঃ ফরিদ জানালেন পর্যটকদের আগমনের উপর অনেকটাই নির্ভর করে এখানের বোট চালক,মালিকদের আয় রোজগার,আশা করছি দ্রুতই পর্যটকরা আবার আগের মতই আসবেন।
চট্টগ্রাম থেকে থানচি ঘুরতে আশা পর্যটক তানভীর জানালেন দীর্ঘদিন পর পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা তুলে নেয়াতে ঘুরতে এসেছেন থানচির দর্শনীয় স্থান গুলোতে।আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা জনিত কারনে রেমাক্রি পর্যন্ত যাওয়ার অনুমতি পেয়েছেন তবে থানচির সবগুলো দর্শনীয় স্থানে পর্যটক ভ্রমন করতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
এদিকে উপজেলায় আগত অনেক পর্যটকদের অভিযোগ ছিলো নাফাকুৃম,রেমাক্রিতে বোটে করে যাওয়ার জন্য বোটের ভাড়া কিছুটা বেশি রাখা হচ্ছে।তারা জানান সহনশীল একটি ভাড়া প্রশাসনের পক্ষ হতে নির্ধারণ করে দিলে অনেক পর্যটক যারা বাজেট সমস্যায় ভোগেন তারাও থানচির বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারবেন।
স্থানীয় থানচি বাজার বোট ঘাটের বোট চালক জানালেন,দীর্ঘদিন পর থানচিতে ঘুরতে পর্যটকদের আশা শুরু হয়েছে,এতে আবারো ভালো আয় রোজগারের ব্যবস্থা হবে এবং পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে।
এদিকে পর্যটক বরণে নবরূপে সাজানো হয়েছে উপজেলার হোটেল,মোটেল,রিসোর্ট গুলো,পর্যটকদের আকৃষ্ট করতে উপজেলার সদরের প্রায় আবাসিক হোটেলে গুলোতে দেয়া হচ্ছে বিশেষ ছাড়।
থানচি কুটির এর ম্যানেজার রোম ক্লাম জানান পর্যটকদের থাকার জন্য রুম গুলো পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে,দীর্ঘদিন পর্যটক না আসায় ব্যবসা ঝিমিয়ে ছিলো,তিনিও সবার মতো আশা করছেন বর্ষায় প্রকৃতির সৌন্দর্য অবলোকন করতে বাংলাদেশের দুরদুরান্ত হতে প্রকৃতি প্রেমী পর্যটকরা ছুটে আসবেন থানচি উপজেলার পর্যটন স্পট গুলো ঘুরে দেখতে।
দীর্ঘদিন পর পর্যটকদের আগমনে তাদের উৎসাহিত করতে থানচি উপজেলা সদর ও পর্যটন স্পট এর আশপাশের আবাসিক হোটেল,মোটেল,রিসোর্ট গুলোতে রুম ভাড়ায় দেয়া হচ্ছে বিশেষ ছাড়।
পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়িরা মনে করেন দীর্ঘদিন পর্যটক শুণ্যতা কাটিয়ে,পর্যটকদের আগমনে পেছনের ব্যবসায়িক ক্ষতি পুশিয়ে উঠতে পারবেন ব্যবসায়িরা।
পার্যটক ভ্রমণ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল মনসুর বলেন থানচি উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি পর্যটকদের আকর্ষণ বেশি থাকে।পর্যটক ভ্রমন নিষেধাজ্ঞা তুলে দেয়াতে ইতিমধ্যে থানচিতে পর্যটক আসতে শুরু করেছে এবং এর ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন থানচি উপজেলায় আগত পর্যটকদের প্রাথমিক নির্দেশনা অনুযায়ী দুরেরে পর্যটন স্পট গুলোতে ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তাজনিত কারনে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন এবং কাছের পর্যটন স্পট গুলো ভ্রমনের কথা জানান।তিনি আশাবাদ ব্যক্ত করেন খুব শীগ্রই উপজেলার সকল পর্যটন স্পটে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।
