শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

৩ বছরেও মেরামতের ছোঁয়া লাগেনি কাপ্তাই জেটিঘাট পল্টনের সিঁড়িতে

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই ব্যবসার প্রাণকেন্দ্র জেটিঘাট এলাকা। কাপ্তাই লেক সংলগ্ন এই জেটিঘাটে সাপ্তাহিক শনিবারে হাজারও ক্রেতা বিক্রেতার সরগরমে মুখরিত হয়ে উঠে। এসব বাজারে আসা অধিকাংশ ক্রেতা বিক্রেতা নৌপথে এই জেটিঘাট পল্টন ব্যবহার করে বাজারে যাওয়া আসা করে।

এছাড়া জেটিঘাট এর এই পল্টন ব্যবহার করে প্রতিদিন শত শত যাত্রী কাপ্তাই লেক ধরে ইঞ্জিন চালিত বোটে বিলাইছড়ি উপজেলায় যাতায়াত করে। তাছাড়া অসংখ্য পর্যটক বোট ভাড়া করে কাপ্তাই লেকের সৌন্দর্য্য অবলোকন করেন। তাই জেটিঘাট এর এই পল্টনটি একটি ব্যস্ততম এলাকা।

তবে জেটিঘাট এর এই পল্টন এর উঠানামা করার জন্য ব্যবহৃত সিঁড়িটি নীচের অংশে ভেঙে যাওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীরা। মূহুর্তেই অসাবধানবশত কেউ চলাচল করলে কোনো যাত্রী কাপ্তাই লেকে পড়ে যেতে পারে। তাছাড়া বর্ষা মৌসুমে বিকল্প পথে উঠতে গিয়ে অনেক যাত্রী পিচলে পড়ে গিয়ে কদমাক্ত হচ্ছেন।

শনিবার (১৫ জুলাই) সকাল ৯ টায় ঐ এলাকায় গিয়ে দেখা যায়, যাত্রীরা বিকল্প পথে ঘুরে বাজারে উঠছেন, আবার কেউ এই জরাজীর্ণ সিঁড়ি দিয়ে উঠার চেষ্টা করছেন।

পল্টনে কথা হয়, যাত্রী সঙ্গীতা এ্যানি, জ্যাকলিন তনচংগ্যা, মো: রিফাত ও অর্জুন ঘোষের সাথে। তাঁরা সকলেই এই পল্টন ব্যবহার করে প্রায় বিলাইছড়ি উপজেলায় নৌ পথে যাতায়াত করেন। তাঁরা সকলে এই সিঁড়িটি মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

কাপ্তাই জেটিঘাট বোট সমিতির লাইনম্যান শীতল সরকার জানান, বিগত ৩ বছর আগে এই সিঁড়িটি ভেঙে পড়েছে, এটার মেয়াদও শেষ হয়েছে, কিন্তু অভ্যন্তরীন নৌ – পরিবহন কর্তৃপক্ষের নিকট বারবার বলার পরও এটা সংস্কার করা হচ্ছে না।

জেটিঘাট বোট সমিতির সাধারণ সম্পাদক মো: ইদ্রিচ জানান, প্রতিদিন জেটিঘাট পল্টন ব্যবহার করে শত শত যাত্রী কাপ্তাই উপজেলার হরিনছড়া ভাইবোনছড়া, বিলাইছড়ি উপজেলা সদর, কেংরাছড়ি, পারুয়া সহ বিভিন্ন জায়গায় যাতায়ত করে। কিন্তু জেটিঘাট এর এই সিঁড়িটি সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে বা বিকল্প পথে যাত্রীদের চলাচল করতে হচ্ছে। অবিলম্বে এই সিঁড়িটি সংস্কার বা নতুন সিঁড়ি নির্মানের দাবি জানান তিনি।

এই বিষয়ে অভ্যন্তরীন নৌ – পরিবহন কর্তৃপক্ষ চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম পরিচালক মো: সবুর খানের সাথে শনিবার সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে জানান, পল্টনের উঠানামার সিঁড়ির বিষয়টি আমাদের প্রকৌশলী শাখা দেখভাল করে, ইতিমধ্যে প্রকৌশলী শাখাকে মৌখিক এবং লিখিতভাবে অবহিত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...