রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ জুলাই) সকালে দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে পরিচয় না মিললেও পরে লাশটির পরিচয় মিলেছে। তার নাম আল আমিন (৩৫)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার নারায়ণপুরের বাসিন্দা মো. শহীদের ছেলে। তিনি চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের একটি অফিসের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন বলেও জানা গেছে।
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, “সকাল সাড়ে ৭ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
লাশের মাথায় আঘাতের একটা চিহ্ন আছে। তবে এক্সিডেন্ট নাকি হত্যা এ বিষয়ে এখনো বলা যাচ্ছে না, এসব ময়নাতদন্তের পর জানা যাবে”।
