শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বান্দরবানে ১ কোটি ২৫ লক্ষ টাকার কৃষি উপকরণ বিতরণ 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপাজালার প্রতিটি ইউনিয়নের কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কৃষক সমবায় সমিতিকে কৃষি সরঞ্জাম ও গরু এবং বাগান চাষীদের মাঝে মিশ্র ফলদ,কৃষজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে। 

শুক্রবার ১৪ই জুলাই সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় মন্ত্রী বান্দরবান পার্বত্য জেলায় বিভিন্ন উপাজালার প্রতিটি ইউনিয়নের কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কৃষক সমবায় সমিতির মাঝে কৃষি সরঞ্জাম ও গরু এবং বাগান চাষীদের মাঝে মিশ্র ফলদ,কৃষিজ ও বনজ চারা বিতরণ করেন৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান ,অতিরিক্ত পুলিশ সুপার হোসেইন মোঃ রায়হান কাজেমি,বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহ নেওয়াজ,জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু মারমা,পৌর মেয়র সৌরভ দাশ শেখর,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা,খোরশেদ আলম চৌধুরী।

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার কৃষি ও বাগান সমবায় সমিতির সদস্য দের মাঝে গরু-২৫ টি,সেচ পাম্প-১৫ টি,পাওয়ার স্প্রে- ১৫ টি,ধান মাড়াই যন্ত্র ৭ টি,তেল নিষ্কাশন ২ যার,পাওয়ার টিলার-১০টি, ধান কাটা মেশিন – ৮ টি,বিভিন্ন গাছের চারা-৭৪৬৫০ টি সহ সর্বমোট ১ কোটি ২৫ লক্ষ টাকার কৃষি উপকরণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...