মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দুবাইয়ে এনআইডি প্রদান কার্যক্রম উদ্বোধন

আদনান আবির

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আবেদনকৃত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল৷ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। এতে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।

গত ১৩ জুন থেকে স্মার্টকার্ডের পরীক্ষামূলক কাজ শুরু করে আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেট। এরপর চলতি মাসের শুরু থেকে প্রশিক্ষিত লোকবল দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করে এই দুই মিশন।
এর আগে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দিতে নির্বাচন কমিশনের একটি কারিগরি দল সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন গত ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত।

এরপর মিশনগুলোর মাধ্যমে এনআইডি দেওয়ার কাজ তদারকিতে আমিরাতে আসেন নির্বাচন কমিশনের এনআইডি রেজিস্ট্রেশন উইংয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইংয়ের মহাপরিচালকসহ ১৮ সদস্যের একটি প্রশাসনিক ও কারিগরি টিম।

প্রধান অতিথি বলেন, এটি আমিরাতের মাধ্যমে একটি পাইলট প্রজেক্ট, যা পরবর্তীতে সফল হলে বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রসারিত করা হবে বলে।

জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের অমিল রয়েছে অসংখ্য প্রবাসীর। সমাধানের জন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান আমিরাত প্রবাসীরা৷

এ বিষয়ে রাষ্ট্রদূত আবু জাফর জানান, এই মুহূর্তে সংশোধন করা সম্ভব না৷ আপাতত কেবল নতুন জাতীয় পরিচয়পত্রের আবেদন গ্রহণ করা হবে। তবে আগামীতে সংশোধন চালুর ব্যবস্থা করা হতে পারে।

এর আগে ১০ জুলাই আবুধাবির বাংলাদেশ দূতাবাসেও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...