শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বান্দরবানে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে প্রীতিভোজ 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে ঈদুল আযহা উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

ঈদ জামাত ব্যাবস্থাপনা কমিটি,বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এবং বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার ১৩ই জুলাই দুপুরে জেলার হীলভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় আরো উপস্থিত ছিলেন ৬৯ ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি,জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী,জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম, জেলা প্রশাসক সার্বিক মোঃ ফজলুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, এলজিডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার,সড়ক বিভাগ বান্দরবান (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্উদ্দীন চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) নার্গিস সুলতানা,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তর ও প্রশাসনের উর্ধতন সরকারি কর্মকর্তা বৃন্দ এবং বান্দরবান সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা হতে আগত শিক্ষার্থী বৃন্দ।

প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও অতিথি বৃন্দ এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের খাবার পরিবেশন করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...