শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনায় কাপ্তাই ফায়ার সার্ভিস কর্মীর সহ দুইজনের মৃত্যু

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

চট্টগ্রাম- কাপ্তাই সড়কের রাউজান উপজেলার  বৈজ্জালী গেইট নামক এলাকায় দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল এর সংঘর্ষের ঘটনায় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার পদে কর্মরত জয় চৌধুরী (২৯) এবং তাঁর সাথে থাকা অন্তু তালুকদার (২২) নামের আরেকজন যুবকসহ দুইজন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৮টা ৩০ মিনিট এর দিকে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত যুবক জয় চৌধুরী চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার মন্টু চৌধুরীর ছেলে এবং অন্তু তালুকদার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তির হাট এলাকার দোলন তালুকদার এর ছেলে।  সম্পর্কে তারা দুইজনই মামাতো ভাই হয়।

ঘটনাসূত্রে জানা যায়, একটি বিবাহ অনুষ্ঠানের বাজার করতে তারা দুইজন একসাথে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলো। এসময় বর্ণিত স্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটলে স্থানীয়রা তাদের রক্তাত্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

চট্টগ্রাম মেডিকেল এন্ড কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুল আলম আশিক সাংবাদিকদের নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

এদিকে কাপ্তাই ফায়ার সার্ভিস এর সিনিয়র  স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন জানান, দুই দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলো ফায়ার ফাইটার জয় চৌধুরী। পরে আমরা তাঁর মৃত্যুর খবরটা পেয়ে জয়ের পরিবারের সাথে যোগাযোগ করেছি। এঘটনায় আমরা কাপ্তাই ফায়ার স্টেশনের সকলেই মর্মাহত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...