সোমবার, ২৭ জুলাই ২০২৬

নৌকাকে জয়যুক্ত করুন,উন্নয়নের চিন্তা আমার: লামায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামা পৌর আওয়ামী লীগের ৫ম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি কাউন্সিলর মো: রফিক ও সাধারণ সম্পাদক পদে বাসু পালিতের নাম ঘোষণা করা হয়।

শনিবার (৮ জুলাই) লামা উপজেলা টাউন হলে পৌর আওয়ামী লীগের সভাপতি, সম্মেলনের প্রধান সমন্বয়ক কাউন্সিলর মো: রফিক এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

সম্মেলনে উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,মোঃসামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য ক্যাচা প্রু মার্মা, লামা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মোঃ জহিরুল ইসলাম। সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নতুন করে বর্ণনা দেয়ার কিচ্ছু নেই। জনগন সরাসরি উন্নয়নের সুফল ভোগ করতেছেন। তিনি বলেন, লামা পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নীতকরণসহ এই অঞ্চলের আরো উন্নয়ন করার দায়িত্ব আমার। আপনারা জাতির জনক কন্যা শেখ হাসিনার নৌকাকে জয়যুক্ত করেন, উন্নয়নের দায়িত্ব আমার”।

মন্ত্রী আরো বলেন, “একজন ভালো সংগঠক ভালো নেতা হয়। একজন ভালো নেতার নেতৃত্বে সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে দল শক্তিশালী হয়। শক্তিশালী দলই সরকার গঠন করে জনগনের সেবা, উন্নয়ন নিশ্চিত করতে পারেন”। তিঁনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এর আগে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে করা ৬টি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও ২টির ভিত্তি স্থাপন করেন। এসবের মধ্যে রয়েছে, লামা চেয়ারম্যানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সম্প্রসারণ, লামা আলীয়া এতিমখানার ভবন, চেয়ারম্যানপাড়া কাটা পাহাড় মসজিদের মাঠ ঢালাইসহ টাইলস করন(ভিত্তি স্থাপন), বড় নুনারবিল কেন্দ্রীয় কবরস্থানের ভূমি উন্নয়নসহ বাউন্ডারি ওয়াল, লামা ছাগল খাইয়া জামে মসজিদের টাইলস ও মাদরাসা, লামা রাজবাড়ি জামে মসজিদ, লামা কলিঙ্গাবিল মাস্টার খলিফার বাড়ি হতে লামামুখ পর্যন্ত আরসিসি সেচ ড্রেইন ও লামা মাস্টারপাড়া পোপারুং বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর ও রিটার্নিং ওয়াল নির্মান (ভিত্তি স্থাপন)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...