মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কর্ণফুলী-আনোয়ারায় ফের হাতির তাণ্ডব! হুঁশ নেই বনবিভাগের

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলী- আনোয়ারা উপজেলার বিভিন্ন গ্রামে গত কয়েকদিন ধরে ফের তাণ্ডব চালাচ্ছে বন্য হাতির দল। খাবারের সন্ধানে বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে তারা।

সবশেষ বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার বড়উঠান ৮ নম্বর ওয়ার্ডের কাঁঠাল মুড়া গ্রামের বাসিন্দা সাজিয়া বেগমের বসতবাড়িতেও তাণ্ডব চালায় হাতিগুলো। এর আগে বুধবার সন্ধ্যায় আনোয়ারার হাজিগাঁও গ্রামে মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে ফেরার পথে হাতির আক্রমণে ছাবের আহমেদ প্র-রেনু নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

ক্ষতিগ্রস্ত গৃহিণী সাজিয়া বেগম একই এলাকার মৃত হাবিবুর রহমান মেয়ে। ক্ষতিগ্রস্ত সাজিয়া বেগম জানান, রাত আড়াইটার দিকে একটি বন্য হাতি আমার বাড়িতে প্রবেশ করে আমার বসতঘরটি ভেঙে তছনছ করেছে। বসত ঘরে থাকা আলনা, ফ্রিজ, হাঁড়ি-পাতিল, জামা-কাপড়সহ যাবতীয় আসবাবপত্র পা দিয়ে পিষে নষ্ট করেছে।

এ সময় ঘরবাড়ি ফেলে জীবন বাঁচাতে পালিয়ে যান তারা। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল। শুধু তাই নয়; ঘরে রাখা চাল ও ধান নষ্ট করেছে ক্ষুধার্ত হাতিটি। এতে তার প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য মো সাহাব উদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে বন্যহাতির দল হানা দিচ্ছে। বন্যহাতির দল লোকালয়ে প্রবেশ করে কাঁচা ধান, সবজি, গাছ-পালাসহ মানুষের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত করছে। গতরাতে আমার ওয়ার্ডে দুটি বসতবাড়ি ভাঙচুর করেছে হাতির দল।

কর্ণফুলীতে বনবিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাফিজ বলেন, বসতবাড়ি ভাঙচুরের বিষয়টি আমরা অবগত নই, আমাদেরকে এ বিষয়ে কেউ জানায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবার আবেদনের পরিপ্রেক্ষিতে সহয়তা পাবে। হাতি সড়ানোর কোনো ব্যবস্তা ও পরিকল্পনা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাতি সড়ানো সম্ভব না কেউ ক্ষতিগ্রস্ত হলে তারা আবেদন করলে ক্ষতি পূরণ পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ চৌধুরী বলেন, হাতির আক্রমণে বসতবাড়ি ভাঙচুরের ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে তাদের কিছু সহায়তা করব পরে তারা আবেদন করলে সহায়তা পাবে। তিনি আরও বলেন হাতি সরানোর জন্য আমরা বিভিন্ন মিটিংয়ে আলোচনা ও বনবিভাগকে এসব বিষয়ে অবগত করেছি।

 

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত...

আরও পড়ুন

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...

আনোয়ারায় মা-মেয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আনোয়ারায় উপজেলায় নিজ বাড়িতে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।(১৪ জুন) রাতে পটিয়া...

কক্সবাজারের পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: হাসপাতালে নেয়ার পথে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় এস আলম পরিবহনের একটি বাস ও একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে...