চন্দনাইশ উপজেলায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় জসিম উদ্দিন (৪৬) নামে এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে।
আজ ৭ জুলাই শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দোহাজারী পৌরসভা সদরে এ ঘটনা ঘটে।
জসিম উদ্দিন দোহাজারী পৌরসভা বারুদ খানা মৃত ইসহাক মিয়া বড় ছেলে।সে দোহাজারী বাজারের নাইট গার্ডের কাজ করতো ।
জানা যায়, রাত ১২টার দিকে দোহাজারী পৌরসভা সদরে জসিম উদ্দিন চা খাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায় ।
