বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাঙামাটিতে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে  শিক্ষা উপবৃত্তি প্রদান 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

রাঙামাটি জেলার শিক্ষার্থীদের জ্ঞান এবং মেধার মূল্যায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে (২০২২-২৩) অর্থ বছরের শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে

বৃহস্পতিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিপদের সভাকক্ষে (এনেক্স ভবনে) এ শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।

প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে ৬৫০ জন শিক্ষার্থীদের হাতে ৬২লক্ষ টাকার উপবৃত্তির চেক তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ঝর্না খীসা, সদস্য অংসুই ছাইন চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও শিক্ষা উপ-বৃত্তির কমিটির আহব্বায়ক প্রিয়নন্দ চাকমা।

অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি বলেন, রাঙামাটি জেলার শিক্ষার্থীদের জ্ঞান এবং মেধার মূল্যায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শিক্ষা উপবৃত্তি প্রদান করছে। এই বৃত্তির টাকার পরিমান খুব বেশি না হলেও শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের পথে চলতে অনুপ্রাণিত করার জন্য এ বৃত্তি। সবাইকে মানুষের মত মানুষ হতে হবে। শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা যাতে আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আসতে পারে তাদেরকে এ স্বপ্ন দেখতে হবে। তিনি আরও বলেন, জেলার শিক্ষা উন্নয়নে বর্তমান সরকার প্রত্যন্ত এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ করেছে। সম্প্রতি এসব স্কুলের শিক্ষকদেরকে সরকারিকরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃৃ গোষ্ঠীর ছাত্র ছাত্রীরা যাতে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য মাতৃভাষার বই বিতরণসহ শিক্ষা বিস্তারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, বিষয়ভিত্তিক শিক্ষা উপবৃত্তি প্রাপ্তদের সংখ্যা হলো উচ্চ মাধ্যমিক ৭ হাজার টাকা করে মোট ১৫০ জন, ডিপ্লোমা ছাত্র ছাত্রীদের ৭ হাজার টাকা করে ৭০ জন, স্নাতক শিক্ষার্থীদেরকে ১০ হাজার টাকা করে ৯০ জন, স্নাতক (সম্মান) ১০ হাজার টাকা করে ১৬০ জন, মেডিকেল, প্রকৌশল ও কৃষি শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ৯০ জন, স্নাতকোত্তর শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ৯০ জন। সর্বমোট ৬৫০জন শিক্ষার্থীকে ৬২ লক্ষ ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...