বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর জন্য অভিযুক্ত উপজেলা সদর বিবিরহাটের সেবা ক্লিনিক ও ল্যাব ইনের চূড়ান্ত অনুমোদন না থাকায় সিলগালা করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি অন্যায়ভাবে প্রতিষ্ঠান পরিচালনা করায় ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্টেষ্ট এটিএম কামরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আরেফিন আজিমসহ পুলিশের একটি টীম।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টিএম কামরুল ইসলাম বলেন, চুড়ান্ত অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারায় বিবিরহাটের সেবা ক্লিনিক সীলগালা করে পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিট্টেষ্ট।

উল্লেখ্য ৪ জুলাই জানাতুল মাওয়া নামে ১৯ বছর বয়সী এক মহিলাকে সন্তান ডেলিভারী করানোর জন্য সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যার দিকে এনেস্থিসিয়ার জন্য পরপর দুইটি ইনজেকশন পুশ করে সংশ্লিষ্ট চিকিৎসক। পরে ঐ মহিলা মৃত্যুবরণ করলে স্বজনরা ভূল চিকিৎসার অভিযোগ তোলেন। পরে উত্তেজিত জনতা ক্লিনিকে ব্যাপক ভাংচুর চালালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...