ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাটের বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান সেবা হাসপাতাল ও মেটারনিটি ক্লিনিকের বিরুদ্ধে ভূল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ জুলাই ) সন্ধ্যায় এ অভিযোগ তোলেন মৃত্যুবরণকারী রোগী জান্নাতুল মাওয়ার স্বজনরা।
এ নিয়ে উত্তেজিত জনতা চিকিৎসা দেয়া সংশ্লিষ্ট ডাক্তারকে খুঁজতে গিয়ে ক্লিনিকে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়।এ সময় ক্লিনিক ছেড়ে ডাক্তার, নার্স,কর্মকর্তাসহ সবাই পালিয়ে যায়।
পরে ফটিকছড়ি থানা থেকে পুলিশ এসে লাঠি চার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বর্তমানে ক্লিনিকটি পুলিশ ঘিরে রেখেছে।
প্রাথমিক ভাবে জানা গেছে আজ সকালে ডেলিভারী করানোর জন্য ঐ রোগীকে ভর্তি করা হয় এ ক্লিনিকে। এ বিষয়ে বক্তব্য নিতে ক্লিনিক কতৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
জানতে চাইলে দায়িত্বরত থানার সেকেন্ড অফিসার এস আই নাজমুল বলেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে।
