বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ভোটের মাঠে নিরপেক্ষ থাকবে পুলিশ: ইসি সচিব

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটের মাঠে নিরপেক্ষ ভূমিকা পালনের নিশ্চয়তা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, আসছে ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হবে এবং একইদিন বেশ কিছু পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে। আমাদের চেষ্টা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা।

পুলিশ প্রশাসনের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা ভোটের মাঠে নিরপেক্ষ থাকবেন।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনটি একদিকে ডিপ্লোম্যাটিক জোন, অপর দিকে অভিজাত এলাকা, একই সঙ্গে বস্তি এলাকাও। এই তিনটি বিষয় মাথায় রেখে ভোট সুষ্ঠু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে কমিশন।

এ ছাড়া একইদিনে আরও যেসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে সেখানেও সুষ্ঠু ভোট সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সভা শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, উপনির্বাচন হলেও নিরাপত্তার ক্ষেত্রে এতটুকু ছাড় দেবেন না তারা। নিজেদের নিরপেক্ষতা প্রমাণে শতভাগ নিশ্চয়তা দেন তিনি।

এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শতভাগ নিরপেক্ষতা দেখাতে না পারলে নাকে খত দিয়ে চলে যাবেন বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

আওয়ামী লীগ জাতীয় পার্টিসহ আটজন প্রার্থী লড়ছেন এই ভোটে। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)।

উল্লেখ্য, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...