বুধবার, ২৬ আগস্ট ২০২৬

দেশের মানুষের ভরসা হচ্ছে শেখ হাসিনা: খালিদ মাহমুদ

চট্টগ্রাম নিউজ ডটকম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সামষ্টিক অগ্রগতি, সামষ্টিক শক্তি, এলাকা ও দেশের উন্নয়নের জন্য সঠিক দেশপ্রেমিক সরকার দরকার। আর এই দেশপ্রেমিক সরকার হচ্ছে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ জুলাই) দিনাজপুরের বোচাগঞ্জস্থ সেতাবগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে সেতাবগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটা অনেকেরই পছন্দ নয়। অনেকেই আজকে বাংলাদেশকে টেনে ধরার চেষ্টা করছে। আজকে বিদেশিদের কাছে মিথ্যা কল্পকাহিনী তৈরি করে বাংলাদেশে একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।

একটা সময় বাংলাদেশের দারিদ্রতা বিক্রি করেছিল গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনুস। বাংলাদেশের মানুষ খেতে পারেনা, চলতে পারেনা, দারিদ্রতা, বানভাসী, নদী ভাঙ্গন এসব বিক্রি করে বিদেশি অর্থ নিয়ে এসে তিনি শান্তি পুরস্কার পেয়েছেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের শান্তি এবং অগ্রগতি সাধিত হয়েছে মুক্তিযুদ্ধের ভিত্তিতে দেশ পরিচালনার করার জন্য এবং সেটির রুপকার হচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের দেশ রূপান্তরের রূপকার হচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। অন্য কেউ নয়।

তিনি বলেন, আজকে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের এ ধরনের কথা বলে আজকে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশে প্রচারণা দেওয়া হচ্ছে। আজকে বিদেশীরা সেটি বুঝতে পেরেছে।

আমরা জঙ্গিবাদ দমন করেছি। এজন্য জঙ্গিবাদের উস্কানিদাতারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে। শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের মতো আর কোনো জঙ্গি সৃষ্টি হয় না। এটা হচ্ছে অনেকের মনে কষ্ট।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আগামী নির্বাচন আসছে। আগামীতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যদি দেশ পরিচালিত হয় তাহলে ২০৪১ সালের আগেই ২০৩৫ সালে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম আছে, দেশ পরিচালনার সাহস আছে, দূরদর্শিতা আছে, প্রজ্ঞা আছে এবং তার সেই মেধা আছে।

এ ধরনের যোগ্যতা বাংলাদেশের দ্বিতীয় কোন নেতৃত্ব এখন নাই। কাজেই বাংলাদেশের মানুষের ভরসা হচ্ছে দেশরত্ন শেখ হাসিনা।

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার।

এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক রাসেল, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সেতাবগঞ্জ পৌরসভার ২৬তম উন্মুক্ত বাজেটে প্রায় ৩১ কোটির টাকার বাজেট ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...