বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শুটিংয়ে আহত শাহরুখ খান

বিনোদন ডেস্ক

বলিউড বাদশাহ শাহরুখ খান শুটিংয়ের সময় আহত হয়েছেন। লসঅ্যাঞ্জেলসে তার এ শুটিং চলচিল। আহত হওয়ার পর তাকে হাপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট একটি অপারেশনও করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, আমেরিকায় আগামী সিনেমার শুটিং করছেন শাহরুখ খান। শুটিং করতে গিয়েই নাকে গুরুতর চোট পান তিনি।

তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাকে অস্ত্রোপচার হয়েছে তার। আপাতত ভারতে ফিরে এসেছেন অভিনেতা, ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।

শাহরুখের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ‘এসআরকে লস অ্যাঞ্জেলসে একটি প্রজেক্টের শুটিং করছিলেন এবং তখনই নাকে আঘাত পান। নাক থেকে তার গলগল করে রক্ত পড়তে থাকে এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং রক্তপাত বন্ধ করতে ছোট অস্ত্রোপচারের প্রয়োজন আছে। অপারেশনের পর কিং খানকে নাকে ব্যান্ডেজ বেঁধে দেখা যায়।’ তবে এই দুর্ঘটনার বিষয়ে অভিনেতা বা তার টিম কেউই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

চলতি বছরের শুরুতে ‘পাঠান’ সিনেমা দিয়ে দীর্ঘ চার বছর পর চলচ্চিত্রে ফেরেন শাহরুখ। এ সিনেমার বক্স অফিসে ঝড় তোলে। বছরের শুরুতেই কিং খানের হাত ধরে বলিউড প্রাণ ফিরে পায়। চলতি বছরে তার আরও দুটো সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

অ্যাটলির পরিচালনায় সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ‘জওয়ান’ সিনেমার। এ সিনেমায় তাকে লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। ৩৬ কোটি রুপিতে এ সিনেমার মিউজিক রাইটস কিনেছে জনপ্রিয় মিউজিক লেবেল ‘টি সিরিজ’।

অন্যদিকে, বছর শেষে শাহরুখের ‘ডাঙ্কি’ সিনেমা মুক্তি পাওয়ার কথা। এ সিনেমার হাত ধরে প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করবেন তিনি।

এ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করবেন তাপসী পন্নুও। আশা করা হচ্ছে এ দুটি সিনেমাতেও শাহরুখ বাজিমাত করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...