বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-১০ আসনে নতুন চমক হতে পারে আফছারুল আমীনের বড় ছেলে ফয়সাল আমীন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তা নির্ধারন হবে সোমবার ৩ জুলাই। এই আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য ২৯ জন নেতা দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ৩ জুলাই মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় ২৯ জন মনোনয়ন প্রত্যাশী থেকে একজনকে মনোনয়ন দেয়া হবে।

মনোনয়ন বোর্ডের সভায় যাকে দল থেকে মনোনয়ন দিবেন-তিনিই আগামীকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিবেন। চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই।

চট্টগ্রাম-১০ আসনের জন্য আওয়ামী লীগের যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের মধ্যে মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন-এই আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য ডা.আফছারুল আমীনের বড় ছেলে মো.ফয়সাল আমীন। প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক নম্বরে ডা.আফছারুল আমীনের বড় ছেলে মো.ফয়সাল আমীনের নাম শুনা যাচ্ছে।

এছাড়াও এই তালিকায় আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর জননেতা এম এ আজিজের সন্তান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহারও।

এই দুইজন থেকেই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আছে বলে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি সূত্র নিশ্চিত করেছেন।

এছাড়াও এই আসনের জন্য আরো যারা মনোনয়ন নিয়েছেন তারা হলেন-১৪ দল চট্টগ্রামের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজন, মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন খোকা, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, জহুর আহমদ চৌধুরীর সন্তান মহানগরীর বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হেলাল উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য মো. ইসহাক মিয়ার ছেলে চার নম্বর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজওয়ান, সাবেক মন্ত্রী এম এ মান্নানের ছেলে মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য এ কে এম বেলায়েত হোসেন,মো.শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য জামশেদুল আলম চৌধুরী, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সদস্য ও প্রয়াত সংসদ সদস্য ডা.আফছারুল আমীনের ভাই মো.এরশাদুল আমীন, স্ত্রী সাবেক সংসদ সদস্য কামরুন নেছা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. বি. এম শাহজাহান, ডবলমুরিং থানা আওয়ামী লীগের সদস্য মেজর (অব:) মোহাম্মদ এমদাদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, সদরঘাট থানা আওয়ামী লীগের সদস্য মো. রাশেদুল হাসান, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মো.জাবেদ নজরুল ইসলাম,পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আসলাম হোসেন ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ অহীদ সিরাজ চৌধুরী, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন।

ডা. আফছারুল আমীনের ভাই দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.আরিফুল আমীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোহাম্মদ শফিউল আজম, এনায়েত বাজার আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আহমেদ ফয়সাল চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেহানা বেগম রানু ও ১৪ নম্বর লালখান বাজার ওর্য়াড আওয়ামী লীগের সদস্য আবুল ফজল কবির আহমেদ।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন।

গত ২ জুন ডা. আফছারুল আমীন এমপি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল ৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। সব কেন্দ্রে ভোট নেওয়া হবে ইভিএম ব্যবহার করে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...