আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নে সাড়াশি অভিযান পরিচালনা করে জুয়ার আস্তানা গুড়িয়ে দিয়েছে পুলিশ।
শনিবার (১ জুলাই) রাত ১টার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়।
এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ সোহেল আহমেদ বলেন, দায়িত্ব নেওয়ার পর জানতে পেরেছি এই উপজেলায় মাদক-জুয়ার আগ্রসন বাড়ছে। তাই আমি মাদক-জুয়ার বিরুদ্ধে আনোয়ারা থানা পুলিশের জিরো টলারেন্স ঘোষণা দিচ্ছি।
