শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে আবারো ক্ষমতায় আসবে শেখ হাসিনা- ড.আবদু সোবহান গোলাপ এমপি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি বলেছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আবারো শেখ হাসিনা ক্ষমতায় আসবে। এসময় তিনি নিজ দলের এমপিদের বিরুদ্ধে,আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নিজেরা অপপ্রচার বন্ধ করার আহবান জানান।

শনিবার (১ জুলাই)সকালে চকরিয়া থানার রাস্তার মাথা সিস্টেম কমল্পেক্স চত্বরে দলের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দু সোবহান গোলাপ বলেন, আসন্ন সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিলে চকরিয়া পেকুয়ার মানুষকে জাফর আলমকে আবারো সেবা করা সুযোগ পাবে।

কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদকের এমন বক্তব্যকে অনেকেই মনে করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকুয়া আসনের মনোনয়ন কো পাবে তার ইংগিত করা হয়েছে। এবং যেহেতু এ বক্তব্যে জাফর আলম আবারো সেবা করার সুযোগ পাবে বলে উল্লেখ করেছেন সেহেতু এটা জাফর আলম নৌকার টিকিট পাওয়াকেই ইংগিত করে। কেন্দ্রীয় নেতার এমন বক্তব্যে খুশী বর্তমান এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমের সমর্থকেরা। অবশ্য অন্য একটি পক্ষ বলছে সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড। তাই মনোনয়নের সাথে কেন্দ্রীয় নেতার এ বক্তব্যের কোনো সম্পর্ক নেই। তবে জাফর আলমের সমর্থকেরা মনে করেন এ বক্তব্য আগামীর সিদ্ধান্ত কি হবে তাকেই ইংগিত করেছে।

মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ইসলাম বাবলার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ জাফর সদস্য জাফর আলম। এসময় তিনি বলেন,সকল ষড়যন্ত্র রুখে দিয়ে প্রমান করা হবে চকরিয়া পেকুয়ার মাটি, আওয়ামীলীগের ঘাঁটি।

পরে এমপি আবদুস সোবহান গোলাপ চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করেন। সেখানে কিছুক্ষণ সময় কাটান।এবং সিস্টেম কমল্পেক্স এর মুজিব কর্ণার পরিদর্শন করেন।

এসময় চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুছা।পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম,চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু,সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, চকরিয়া-পেকুয়ার ১৯ জন ইউপি চেয়ারম্যান,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...