শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ঈদের তৃতীয় দিনে কাপ্তাইয়ে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

ঈদের ছুটিতে পর্যটন শহর হিসেবে খ্যাত রাঙামাটির  রূপসী কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। ঈদের দিন এবং ঈদের পরের দিন   বৃষ্টির কারনে পর্যটকের আগমন কম হলেও আজ শনিবার  কাপ্তাইয়ের  বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। বলতে গেলে শনিবার কাপ্তাইয়ে হাজারও পর্যটকের আগমন ঘটেছে। 

সরেজমিনে শনিবার  বেলা ১১ টায়  গিয়ে দেখা যায় কাপ্তাইয়ের ওয়াগ্গা রিভারভিউ পার্কে অসংখ্য পর্যটক। চট্টগ্রামের রাউজান  থেকে আসা ব্যবসায়ী  দম্পতি রাকিব- সাবরিনা  বলেন, এইবার ঈদ উদ্‌যাপন করার জন্য কাপ্তাইয়ের প্যানোরোমা জুম রেস্তোরাঁয় পরিবার নিয়ে ঘুরতে এসেছি, অনেক ভালো লাগছে।’

এছাড়া কাপ্তাই লেক প্যারাডাইস, প্রশান্তি পার্ক শিলছড়ির নিসর্গ রিভারভ্যালী বিনোদন স্পটে গিয়ে বিনোদনপ্রেমীদের ভিড় দেখা যায়। এসব স্পটে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা বেড়াতে এসেছেন। এ ছাড়া বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী, পাহাড়িকা পিকনিক স্পট, লেকশোর ও লেকভিউ, কাপ্তাই জাতীয় উদ্যান পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকেরা ঈদের ছুটি উপভোগ করছেন।

কাপ্তাইয়ের প্রশান্তি পার্কে বেড়াতে আসেন রাঙ্গুনিয়ার  রেজাউল ,ইয়াদ, ফরহাদ সহ অসংখ্য পর্যটক। তাঁরা বলেন, ‘কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত প্রশান্তি পার্কে ঈদের ছুটিতে এসে নির্মল বাতাস উপভোগ করছি।’

শিলছড়ি প্রশান্তি পার্কের দায়িত্বপ্রাপ্ত কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, ঈদের দিন থেকে পর্যটকের পদচারানায় মুখরিত রয়েছে প্রশান্তি পার্ক। তবে, আজকে পর্যটকের আগমন ঘটছে বেশি।

কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভারভ্যালী রেস্টুরেন্ট এবং পড হাউসের পরিচালক নাছির উদ্দীন জানান, সম্পূর্ণ বাঁশ দিয়ে মনোরম পরিবেশে অবস্থিত আমাদের রেস্তোরাঁয় প্রচুর পর্যটকের আগমন ঘটছে ঈদের ছুটিতে। ঈদের দিন থেকেই আজ পর্যন্ত মুখরিত আছে আমাদের রেস্তোরাটি। এছাড়া নিসর্গ পড হাউজের সবকটি কটেজ বুকিং রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...