শুক্রবার, ১ মে ২০২৬

চট্টগ্রামে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ফুল ডে ট্যুর চালু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে চট্টগ্রামে পর্যটকদের জন্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চালু হচ্ছে ফুল ডে ট্যুর সার্ভিস। 

শনিবার (১ জুলাই) থেকে প্রতি শুক্রবার ও শনিবার এই সার্ভিসের আওতায় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, সীতাকুন্ড ইকো-পার্ক, গুলিয়াখালী সী-বিচ এবং মহামায়া লেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে গত ১০ জুন তারিখ থেকে নিউ-মার্কেট হতে পতেঙ্গা পর্যন্ত পর্যটকদের জন্য ডাবল ডেকার ( একটি ছাদখোলা ) বাস সার্ভিস চালু করা হয়েছে। এ বাস সার্ভিসটি ইতিমধ্যে পর্যটক এবং ভ্রমণপিপাসুদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পর্যটকদের চাহিদা মেটানোর লক্ষে নিউমার্কেট হতে পতেঙ্গা রুটে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ২ টি অতিরিক্ত বাস সংযোজন করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই ট্যুর সার্ভিসের মাধ্যেমে প্রাথমিকভাবে পর্যটকগণ সীতাকুন্ড ইকোপার্ক (সুপ্তধারা ও সহস্রধারা ঝর্না), গুলিয়াখালী সমুদ্র সৈকত , মহামায়া লেক এবং ডিসি পার্কে ভ্রমণ করতে হচ্ছে।পারবেন। আগামীকাল থেকে ৪ মাইক্রোবাস নিয়ে উক্ত ফুল ডে ট্যুর সার্ভিসের যাত্রা শুরু মাত্র ৮৫০ টাকার ফুল ডে ট্যুর প্যাকেজের মাধ্যমে আগামী ১লা জুলাই হতে ভ্রমণপিপাসুগণ সৌন্দর্যমন্ণ্ডিত চট্টগ্রামের ৪ টি দর্শনীয় স্থান ঘুরে আসতে পারবেন।

উক্ত সার্ভিসটি প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার চালু থাকবে। ফুল ডে ট্যুর সার্ভিসের মাইক্রো-বাসগুলো চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট সন্নিকটস্থ মোটেল সৈকতে সামনে থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল ৮টা ৩০ মিনিটে যাত্রা শুরু করবে এবং সন্ধ্যা ৬.৩০ টার মধ্যে মোটেল সৈকতের সামনে ফিরে আসবে। এই প্যাকেজে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস সার্ভিসের পাশাপাশি সকালের স্ন্যাকস , দুপুরের খাবার ,সার্বক্ষণিক ট্যুর গাইডের সুবিধা থাকবে। ধীরে ধীরে ফুল ডে ট্যুর সার্ভিসের পরিসর আরো বাড়ানো হবে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...