বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঈদে নিরাপত্তায় থাকবে র‍্যাবের হেলিকপ্টার

চট্টগ্রাম নিউজ ডটকম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র‍্যাব। একইসঙ্গে ঈদে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

বুধবার (২৮ জুন) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

খুরশীদ হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে সারা দেশে র‍্যাব কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, মোবাইল পেট্রোল, চেকপোস্ট, সিসিটিভির মনিটরিংসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া ৩৬০ ডিগ্রি ক্যামেরার মাধ্যমে চারদিক পর্যবেক্ষণ করা হবে। বিশেষ করে গ্রামের যারা যাচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সড়ক, রেল ও নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি গাবতলীসহ বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রাম নিউজের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

র‍্যাব প্রধান বলেন, রাজধানীর পশুর হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে। সারা দেশে গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সেগুলোতে পোশাকধারীর সঙ্গে সাদা পোশাকে র‍্যাব সদস্যরা কাজ করবে। প্রতি বছর কোরবানির পশু নিয়ে যেসব গাড়ি ঢাকায় প্রবেশ করে সেসব গাড়ি থেকে চাঁদাবাজি করা হতো। কিন্তু এ বছর তেমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।

অনলাইনের মাধ্যমে অপরাধীরা তৎপর রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের সার্ভার মনিটরিং টিম রয়েছে। তারা সার্বক্ষণিক কাজ করছে।

অনলাইনে কেনাকাটাসহ বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের নজরদারি আছে। তবে যারা অনলাইনে কেনাকাটা করবেন, তাদের সর্তকতার সাথে কেনাকাটা করার জন্য অনুরোধ করেন তিনি।

রাজধানী থেকে যারা বাড়িতে গেছেন তাদের বাসা-বাড়ি ও মার্কেটগুলোতেও নিরাপত্তার জোরদার করা হয়েছে জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, বিভিন্ন ইউনিটের কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশের আইনশৃঙ্খলা ও অপরাধ মনিটরিং করা হচ্ছে।

কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই জানিয়ে র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, যে কোনো ধরনের নাশকতা রোধে আমরা প্রস্তুত রয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড যাতে না হয়, সে বিষয়ে সাইবার টিম কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...