বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে জেএসএস (মূল) এর সশস্ত্র চাঁদাবাজ অস্ত্রসহ আটক

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

কাপ্তাই সেনা জোন এবং কাপ্তাই থানা পুলিশের যৌথ অভিযানে গরুর ট্রাক এবং অন্যান গাড়ি হতে চাঁদাবাজি করার সময় জেএসএস (মূল) এর সশস্ত্র কালেক্টর বাসি মং মারমা (৪৫) এবং  অংসি মং মারমা (৩৫) ‘কে গ্রেফতার করা হয়।

বুধবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১ ঘটিকায়  উপজেলার বালুচর ষ্টিল ব্রিজের প্বার্শে নির্জন স্থানে কাপ্তাই লিচুবাগান রাস্তা দিয়ে চলাচলকারী  গাড়ি আটকিয়ে চাঁদা আদায় কালে তাদের আটক করা হয়।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর কাপ্তাই লিচুবাগান রাস্তা দিয়ে চলাচলকারী  গাড়ি আটকিয়ে ৫-৬ জন ব্যক্তি চাঁদা আদায় করছে। এই সময় কাপ্তাই জোন হতে ওয়ারেন্ট অফিসার  মোঃ ফারুক এর নেতৃত্বে  একটি টহল এবং কাপ্তাই থানা হতে ওসি জসিম উদ্দিনে নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে ২ ব্যক্তিকে আটক করা হয়। এসময়  চাঁদাবাজিতে ব্যবহৃত  ১টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ২টি মোবাইল ফোন ও চাঁদার নগদ অর্থসহ আটক করা হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে বাকি ৩-৪ জন পাহাড়ি সন্ত্রাসী পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসি মং মারমা এবং অংসি মং মারমা উভয়ের ঠিকানা চন্দ্রঘোনা থানার কারিগর পাড়া এলাকায়। উল্লেখ্য যে, বাসি মং মারিমা পূর্বেও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক  সংগঠন জেএসএস (মূল) এর হয়ে চাঁদাবাজি করার সময়  আইন শৃংখলা বাহিনীর নিকট গ্রেফতার হয়ে এক বছর কারা ভোগ করে এবং তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।

চাঁদাবাজির ব্যাপারে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নূর উল্ল্যাহ জুয়েল,পিএসসি বলেন বাংলাদেশ সেনাবাহিনী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরলস ভাবে কাজ করছে। এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রনে কাপ্তাই জোন কঠোর অবস্থানে রয়েছে। তাই প্রতিটি এলাকায় জনগণকে সন্ত্রাস প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...