শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নেই কোন উচ্ছাস, নেই প্রাণ ভরা হাসি

১২ মাসের মধ্যে শুধু কোরবানির ঈদের সময় ছাড়া তেমন কাজ থাকেনা।পাওয়া হয়না সরকারি কোন সহায়তা।

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

শেষ মুহূর্তে টুং টাং শব্দে মুখর কামারের দোকান,দোকানের চারপাশ বড়,মাঝারি,ছোট দা বটি আর ছোরার সমাহার,কয়লার গরম চুল্লি হতে উত্তপ্ত গরম লোহাকে হাতুড়ির বাড়িতে রূপ দিচ্ছেন নানা আকৃতির ধারালো অস্ত্রে।

বলছি বান্দরবানের জেলা সদরের পৌরসভার বাজার এলাকায় অতি পুরাতন কামার দোকানের বর্তমান ব্যস্ততার কথা।

একদিন পর কোরবানির ঈদ । ঈদকে ঘিরে রাত দিন ব্যস্ত সময় পার করছেন কামাররা। চলছে হাঁপর টানা, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। হাতুড়ি পিটিয়ে কামার তৈরি করছেন দা, বটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম।

সারাদিন কঠোর পরিশ্রম করলেও তাদের মুখে নেই কোন উচ্ছাস, নেই প্রাণ ভরা হাসি। তারপরও আসন্ন কোরবানির ঈদের জন্য ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা।

আরও পড়ুন চট্টগ্রামে শেষ মুহূর্তের টুংটাং শব্দে মুখরিত কামার পল্লী

হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত কামার পাড়াগুলো।ঈদের দিন পর্যন্ত চলবে এমন ব্যস্ততা। তবে কয়লা, লোহাসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হয় না এই পেশায়,জানালেন কামার শিল্পীরা।

কিন্তু পূর্ব পুরুষের ব্যবসা টিকিয়ে রাখতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন অনেকে।

পৈতৃক ভাবেই এই ব্যবসার সাথে জড়িত বান্দরবান বাজার এলাকার ৩ নং গলিতে আনন্দ কর্মকারের দোকান,ঈদের বর্তমান ব্যস্ততা সম্পর্কে কথা হয় দোকানের কারিগর শংকর কর্মকারের সাথে, তিনি জানালেন বছরের এই সময়টাতেই সবচেয়ে বেশি কাজের চাপ থাকে।

গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের মাংস কাটার দা,বটি,ছুরি তৈরী করা হচ্ছে,আশা করছি এই সময়টাতে ব্যাবসা ভালো হবে।

জানালেন কাজের মজুরি সহ প্রতি কেজি স্প্রিং এর লোহা ৮০০-৮৫০ টাকা নির্ধারণ করে দাম নির্ধারণ করা হয়।বান্দরবান শহরতলিতে মোট চারটি কামারের দোকান আছে।

বাজারের ৪নং গলিতে অতি পুরাতন স্বপন কর্মকারের দোকান,প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছেন কামাররা।

তিনি জানালেন অতি পুরাতন এই পেশা পৈতৃক ভাবেই নিজেরা পরিচালনা করে আসছেন দীর্ঘদিন থেকে। প্রতিবছর কোরবানির ঈদে তাদের জিনিসপত্রের কেনা-বেচা বেড়ে যায়। এ থেকে অর্জিত টাকায় সারা বছরের খোরাক জোগাড় করেন।

অথচ বছরের বেশিরভাগ সময়িই কামার শিল্পের সঙ্গে জড়িতরা একপ্রকার বেকার সময় কাটান।

তাদের নিজস্ব কোন সমিতি বা সংগঠন না থাকায় সরকারি কোন সুযোগ সুবিধাও একপ্রকার না পাওয়ার মতো।কেউ তাদের তেমন খোঁজ খবর নেয় না।বছরের বেশিরভাগ সময় শুধু চাপাতি, দা, বটি, চাকু, ছুরি পুরোনো অস্ত্র শান দিয়েই তাদের যা উপার্জন।

কেবলমাত্র কোরবানির ঈদেই তাদের একটু ব্যাস্ততা বেড়ে যায়। ঈদ উপলক্ষে লোহার বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় কাটান কামার শিল্পীরা। গভীর রাত পর্যন্ত কাজ করছেন সবাই।

অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছরই কোরবানীর ঈদে দা, বটি, ছুরি, চাপাতিসহ লোহার বিভিন্ন জিনিসের চাহিদা বেড়ে যাওয়ায় এ মৌসুম ঘিরে ভালো আয়-উপার্জন করে থাকেন তারা।

বর্তমানে বেচাকেনা কেমন হচ্ছে জানতে চাইলে স্বপন বিশ্বাস আক্ষেপের সাথে জানান, ১ দিন পর ঈদ। কাঁচামালের দাম বেড়েছে আগের চেয়ে বেশি,সেই অনুযায়ী মজুরি পাওয়া যায় না।

কামার শিল্পীরা বলেন, বছরের এই ঈদ মৌসুমটাই আমাদের মূল টার্গেট থাকে। বছরের কয়েকটা দিন ভালো টাকা, ভালো উপার্জন করার চিন্তা করলে এই দিনগুলা ঘিরেই করা হয়।ঈদে ভালো উপার্জন হলেও কারিগরদের বেতন দিয়ে খুব একটা থাকেনা ।

ক্রেতারা জানান, কয়েক দিন পরেই ঈদ। গরু ও ছাগল জবাই দিতে এবং মাংস কাটতে প্রয়োজন চাকু ও ছুরির। সে কারণে বাজারে এসেছি দা, বটি ও ছুরি কিনতে।তবে গতবছরে এসব জিনিসের যে দাম ছিল তার চেয়ে এবারে দাম খানিকটা বেশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...