আনোয়ারা উপজেলায় সড়কের পাশে পশুর হাটের কারণে পিএবি সড়কে দীর্ঘ দেড় কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার (২৬ জুন) বিকাল ৩টা থেকে উপজেলার বরুমচড়া থেকে তৈলারদ্বীপ সেতুষ পর্যন্ত অন্তত দেড় কিলোমিটার এলাকাজুড়ে এ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, আজ সকাল থেকে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাটের পশুর বাজার বসেছে। হাটকে কেন্দ্র করে পশুবাহী ট্রাক, পিকআপ ভ্যান, শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি পিএবি সড়কের দুই পাশে সারিবদ্ধ করে রাখা হয়। এসব যানবাহনে পশু নিয়ে যাওয়ার সময় মহাসড়কেই ঘোরানো হয়। কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
এই ব্যাপারে আনোয়ারা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মোঃ হাফিজুর রহমান জানান, সরকারহাট গরুর বাজারকে কেন্দ্র করে যানজট নিরসনে ১০ জন ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ সদস্য কাজ করছে।
