বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ঈদুল আজহা: চামড়ার নতুন দাম নির্ধারণ

গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৮ টাকা, ছাগলের ২০

চট্টগ্রাম নিউজ ডটকম:

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর সারা দেশে গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৪৫ থেকে ৪৮ টাকা। তবে ঢাকায় এই চামড়া বিক্রি হবে ৫০ থেকে ৫৫ টাকায়।

এছড়াও সারা দেশে খাসি ছাগলের চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরি ছাগলের চামড়া দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা দরে।

রবিবার (২৫ জুন) সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।

তিনি আরও জানান, গত বছর ঢাকার বাইরে গরুর চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা। আর ঢাকায় ছিল ৪৭ থেকে ৫২ টাকা।

এবার সার্বিক পরিস্থিতির কারণে গরুর চামড়ার দাম বাড়াতে হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তবে খাসি এবং বকরির চামড়ার দাম গতবারের মতোই রাখা হয়েছে।

চামড়ার দাম কমানোর চেষ্টায় কারসাজি করা হলে সরকার রফতানির অনুমতি দেবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

আরও পড়ুন: হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

তিনি বলেন, ‘কারসাজির মাধ্যমে চামড়ার দাম কমানো হলে সরকার কাঁচা চামড়া রফতানির অনুমোদন দেবে।’ চামড়ার দাম নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রশাসন মনিটরিং করবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: কাঁচামরিচের কেজি ২০০ টাকা

এসময় চামড়ায় দেওয়ার জন্য লবণের চাহিদা অনেক বেড়ে যায় জানিয়ে মন্ত্রী বলেন, অনেক ব্যবসায়ী লবণের দাম বাড়িয়ে দেন। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটরিং করবে।

তাছাড়া এবছর তাপমাত্রাও অনেক বেশি। একারণে লবণ ছাড়া চামড়া সহজেই নষ্ট হয়ে যেতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এবার অনেক গরম। তাই ব্যবসায়ীরা যেন সহজেই লবণ কিনতে পারেন, সে বিষয়টি খেয়াল রাখতে শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। লবণের সংকট যেন না হয়, দামও যেন না বাড়ে; তা মনিটরিং করতে শিল্প মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...